1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

টেকনাফে সাড়ে দশ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৭ বার পঠিত

মাসুদ মির্জা ।

 

কক্সবাজার টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এগারো কোটি টাকা।

 

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) ভোর রাতে উক্ত অভিযান পরিচালনা করা হয়। তবে ইয়াবা গুলো জব্দ করা হলেও পাচারকারীরা পালিয়ে যায়।

 

টেকনাফ কোস্টগার্ড স্টেশান কামান্ডার লেঃ কমান্ডার এম নাঈম উল হক আজ সকালে এক সংবাদ সম্মেলনে জানায়,সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়া ঘাট সংলগ্ন এলাকায় ইয়াবা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ কোস্ট গার্ড সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় পাচারকারিরা কোস্ট গার্ডদের উপস্থিত টের পেয়ে সাদা রংঙের বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত বস্তা তল্লাশি করে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে কোস্ট গার্ড। উদ্ধার হওয়া ইয়াবা আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT