1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

টেকনাফে বিজিবি’র অভিযানে ০১ জন আসামীসহ সাড়ে সাত কোটি টাকা মূল্যমানের ক্রিস্টাল মেথ আইস উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২০৭ বার পঠিত

মাসুূদ মির্জা ।

 

টেকনাফে ১ কেজি ৫ শত গ্রাম ক্রিস্টাল মেথ আইসের চালান ও মোটর সাইকেলসহ ১ মাদক কারবারীকে আটক করে বিজিবি।

 

বুধবার (৬ অক্টোবর) সকালে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে স্বার্থক এই অভিযানের বর্ণনা দেন ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক জানান, সোমবার (৫অক্টোবর) রাত সাড়ে ৯টারদিকে মাদকের চালান পাচারের সংবাদ পেয়ে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল টেকনাফ সদরের মধ্যম গোদারবিল বাজার সংলগ্ন এলাকায় প্রধান সড়কে অবস্থান নেয়। কিছুক্ষণ ধরে একজন সন্দেহভাজন ব্যক্তির আনাগোনা দেখতে পেয়ে দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। সে মোটর সাইকেল ফেলে পালিয়ে একটি তিন তলা বাসায় অবস্থান নেয়। বিজিবি উক্ত বাড়িতে অভিযান পরিচালনা করে টেকনাফ মধ্যম গোদারবিলের হোছেন আলীর পুত্র মোঃ আব্দুল মজিদ (২০) কে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। উক্ত স্থান হতে ১টি মোটর সাইকেল এবং সাড়ে ৭ কোটি টাকা মূল্যমানের ১ কেজি ৫ শত গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনের মামলা দায়েরের পর জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস ও মোটর সাইকেলসহ ধৃত আসামীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT