1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

টানা বর্ষায়,শার্শায় হাজারও কৃষকের স্বপ্ন ভাসছে পানিতে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ১৫৯ বার পঠিত

মেহেদী হাসান,শার্শা প্রতিনিধি,

 

টানা বৃষ্টিতে শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। টানা বৃষ্টির পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন। প্রধান রোপা আমন ধানসহ, মসুরি, রবি সরিষা, রসুন ও পেয়াজ টানা বর্ষণের কারণে ব‍্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ধরনের সবজির ক্ষেতও।

 

এতে দিশেহারা হয়ে পড়েছেন শার্শা উপজেলার কয়েক হাজার কৃষক। বৃষ্টির কারণে অতিরিক্ত মজুরি খরচ করে ফসল বাঁচাতে হচ্ছে কৃষকের । তারপরও মিলছে না শ্রমিক। অনেক এলাকায় আবার শ্রমিক-সংকটে ধান পঁচে যাচ্ছে মাঠেই।

শার্শা উপজেলার কৃষি অফিসার ইকরামুল ইসলাম বলেন , এবার শার্শা উপজেলায় রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ২২৮৫০ হেক্টর জমিতে।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, শার্শা উপজেলা বনমান্দার মাঠ,কন্দর্পপুর মাঠ, কাশিপুরসহ , বিভিন্ন এলাকায় মাঠে দেখা যায় বৃষ্টির পানিতে ভাসছে ধান । সাগরের লঘু চাপের ফলে সারাদেশে গত ৩ ডিসেম্বর থেকে আকাশ কিছুটা মেঘলা ঘন কুয়াশাছন্ন চার ডিসেম্বর গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয় ৫ও৬ ডিসেম্বর থেকে ভারীবর্ষণ হয়, আর তাতেই মাঠে পানি জমতে শুরু করে।

কৃষকেরা তাদের পাকা ধান কাটার শেষ মুহূর্তের অপেক্ষায় ছিলেন। কিন্তু তারা এখন চিন্তিত, কীভাবে সারা বছরের খাবার ঘরে তুলবেন? এ বছর এক বিঘা জমিতে আমন ধান করতে সব মিলিয়ে ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু বর্তমানে শ্রমিক খরচ আরও প্রায় ৩ হাজার টাকা বেড়ে ১৫ হাজারে । আবার গো-খাদ্য বা জ্বালানি হিসেবে ব্যবহার্য বিচালি বা খড় পচে যাওয়ায় ক্ষতি আরও বেড়েছে অনেকটা। অনেকে বাড়তি পারিশশ্রমিক দিয়ে পানি থেকে বিচালির আশায় ধান তুলছেন বৃষ্টিতে ভিজে

 

 

কৃষক হাফিজুর রহমান জানান, সাধারণত ৩৩ শতকে এক বিঘা জমিতে ২০থেকে ২৫ মণ হারে ফলন হয়। সেখানে বৃষ্টির কারণে পানিতে ডুবে যাওয়ায় ধান ঝরবে ধানের রং নষ্ট হয়ে যাবে। আবার বিচালিও পচে নষ্ট হয়ে গেছে।

কৃষক আয়ূব জানান, হঠাৎ বৃষ্টি হওয়ায় মাঠের কাটা ধানগুলো পানিতে ডুবে গেছে। আবার বৃষ্টিতে ভিজে কাজ করার মত শ্রমিক মেলানো দায়, সময়মতো শ্রমিকও পাওয়া যাচ্ছে না বৃষ্টির কারণে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT