1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

টাঙ্গাইলের মধুপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ২৩০ বার পঠিত

আঃ হামিদ মধুপুর ( টাঙ্গাইল)প্রতিনিধিঃ

 

আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইলের মধুপুর শাখার উদ্যোগে মঙ্গলবার(৫ অক্টোবর) দুপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হতে শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরের মুক্ত মঞ্চে এসে শেষ হয়।

ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন উপস্থিত হয়ে তাদের সাথে একাত্মতা ঘোষণা করেন।

সমাবেশে শিক্ষক সমতিরি সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশীদ, সুনামগঞ্জ গারোবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোলায়মান সেলিমসহ অনেকেই বক্তব্য রাখেন।

সমাবেমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন শিক্ষকদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বলেন, শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকদের জীবন মান উন্নয়নের প্রয়োজন। সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনাকালে শিক্ষকদের দাবিদাওয়ার কথা তুলে ধরবেন বলেও জানান তিনি।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT