1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

ঝিনাইদহের কোটচাঁদপুর দেয়াল কেটে স্বর্ণের দোকান চুরি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১৮৯ বার পঠিত

।কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

কোটচাঁদপুর দেয়াল কেটে স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে স্থানীয় পাইলট মাধ্যমিক বিদ্যালয় সড়কের পলাশ জুয়েলার্সে এই চুরি হয়েছে। এতে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি করেন জুয়েলার্সের মালিক পলাশ কর্মকার।

পলাশ কর্মকার বলেন, ‘পাশের ফুসকা হাউজের শাহিন সকালে ফোন করে জানান চুরির কথা। এসে দেখতে পাই চোরেরা প্রথমে ভবনের দেয়াল কেটে ফুসকা হাউসে ঢোকে। এরপর আমার দোকানের দেয়াল কেটে ভেতরে ঢোকে। পরে তারা দোকানের সিন্ধুক ভেঙে সাড়ে ৫ ভরি স্বর্ণ, নগদ ১৭ হাজার টাকা নিয়ে যায়। তবে কতটা ক্ষতি হয়েছে তা এখন পুরোপুরি বলা সম্ভব হচ্ছে না। ধারণা করছি, সব মিলিয়ে ৬ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। তবে এ ধরনের ঘটনা এক দিনে কারো পক্ষে করা সম্ভব নয়। এটা পূর্বপরিকল্পিত ঘটনা।’

স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মহাদেব কর্মকার বলেন, ‘সকালে জানতে পারি চুরির ঘটনা। এরপর ঘটনাস্থলে গিয়ে দেখি ভবনের দেয়াল ভেঙে চুরি করা হয়েছে। এ উপজেলায় ৬২টির মতো জুয়েলার্সের দোকান রয়েছে। এদের নিয়ে গঠিত জুয়েলারি সমিতি। এ ঘটনায় কী করা উচিত তা সবাই মিলে সিদ্ধান্ত নেব।

এ বিষয়ে কোটচাঁদপুর হাইওয়ের পুলিশ পরিদর্শক আক্তারুজ্জামান লিটন বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি পরিকল্পিত ঘটনা। আমরা তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।’

কোটচাঁদপুর মডেল থানার ডিউটিরত উপপরিদর্শক আইয়ুব হোসেন জানান, এ ঘটনায় থানায় এখনো পর্যন্ত কোনো মামলা বা অভিযোগ হয়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT