1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার।

ঝিকরগাছায় স্বপ্নলোকের পাঠশালা’র ৭০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২৩৮ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

যশোরের ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্নলোকের পাঠশালা’র ৭০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ওজনমাপক যন্ত্র ও হোয়াইটবোর্ড, খেলার সামগ্রী, শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় পেন ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সংগঠক (২০১৯) ও জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ডি (২০১৭) এর স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জহির ইকবাল। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন, মণিরামপুর সম্মিলনী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক, বিশিষ্ট সাহিত্যিক ও পেন ফাউন্ডেশনের সভাপতি মোঃ সফিয়ার রহমান। পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও স্বপ্নলোকের পাঠশালার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মেঘনা ইমদাদ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পেন ফাউন্ডেশনের কনসালটেন্ট ও কবি টিপু সুলতান, গ্রেইল-ই কমার্স’র পরিচালক শ্রাবনী আক্তার, স্বপদেখো সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আফরোজা খাতুন বকুল, এমএমডিএফবিডি’র কো- চেয়ারম্যান সানজিদা ইয়াসমিন, পেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইমদাদুল হক ইমদাদ। এসময় উপস্থিত ছিলেন, পেন ফাউন্ডেশনের সমন্বয়কারী রিজন বিশ্বাস, ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক টিমলিডার প্রেসিডেন্ট অ্যাওয়াডপ্রাপ্ত রোভার স্কাউট জুবায়ের বিন মকলেছ ও মোঃ রহমত উল্লাহ, স্বেচ্ছাসেবক এসএম জাহাঙ্গীর, পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্বপ্নলোকের পাঠশালার শিক্ষক বিথী খাতুন ও সারমীন আক্তার শান্তা প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT