1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত।

ঝিকরগাছায় সেবা সংগঠনের মাধ্যমে জিহাদ পেলো হুইলচেয়ার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ১৫৯ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল যশোর ঝিকরগাছা :

যশোরের ঝিকরগাছার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র উদ্যোগে জিহাদ হোসেন নামের ১১বছর বয়সী প্রতিবন্ধী শিশুকে দেওয়া হল হুইলচেয়ার। সে উপজেলার সদর ইউনিয়নের শ্রীরামপুর বিশ্বাসপাড়া গ্রামের আল আমিনের ছেলে। জিহাদ ছোটবেলায় সামান্য চলাফেরা করতে পারলেও এখন উঠে দাড়াতে ও চলাফেরা করতে পারে না। তার প্রতিবন্ধীতার বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সুমন কিবরিয়া অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র কার্যালয়ে যোগাযোগ করলে সংগঠনের পক্ষ হতে হুইলচেয়ারটির ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জিহাদ’র বাড়িতে গিয়ে হুইলচেয়ারটির দেন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, সদস্য কিবরিয়া মোর্শেদ, মাসুম বিল্লাহ (অবিবাহিত), সঞ্জয় কুমার রায়, স্থানীয় ইউপি সদস্য সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT