1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

ঝিকরগাছায় সরকারি নিয়ম মেনে স্কুল খোলায় প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ইউএনও।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৭ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা (যশোর) :

 

যশোরের ঝিকরগাছায় কোভিড-১৯ মহামারির কারণে ৫৪৩ দিন পর সরকারি নিয়মনীতি মেনে স্কুল খোলার বিষয়ে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাই স্কুল পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার ও ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাই স্কুলের সভাপতি মোঃ মাহবুবুল হক।এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বহুদিন পর তোমাদের শিক্ষাপ্রতিষ্ঠান আবারও চালু হলো। তোমরা সকলেই সরকারি নিয়ম নীতি মেনে মাক্স পড়ে স্কুলে উপস্থিত হবে। সহপাঠীদের সাথে কোন প্রকার কোলাকুলি ও হ্যান্ডশিপ করবে না। সামাজিক দূরাত্ব বজায় রাখবা। স্কুলে উপস্থিত হওয়ার পরে কারোর যদি শরীর খারাপ লাগে তাহলে শিক্ষকদের সাথে যোগাযোগ করবে। ভালোভাবে পড়াশোনায় মন দিবে এটাই তোমাদের নিকট আমার চাওয়া।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লু রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শুভাগত বিশ্বাস, ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম সহ উপজেলা প্রশাসন ও স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT