1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

ঝিকরগাছায় মোবাইল কোর্টে জরিমানা ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ২৯১ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

যশোরের ঝিকরগাছায় কোভিড-১৯ ও ওমিক্রন প্রতিরোধে মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার সময় পৌর সদরের বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ঝিকরগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ কাজী নাজিব হাসান। তিনি মোবাইল কোর্টের মাধ্যমে মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৩টি মামলা দায়ের করেন এবং নয়শত টাকা জরিমানা আদায় করেন।
এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে সচেতন করা হয়। খাবার হোটেল-রেস্তোরায় বসে খাওয়ার জন্য কোভিড টিকা সনদ বাধ্যতামূলক বিষয়টি হোটেল-রেস্তোরা মালিক ও ভোক্তাদেরকে অবহিত ও সতর্ক করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (নাজির) ও মোবাইল কোর্ট পেশকার মোঃ সাখাওয়াত হোসেন, থানার অফিসার ইনচার্জ প্রতিনিধি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT