1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ঝিকরগাছায় অদেখা যশোর ফাউন্ডেশনের কম্বল বিতরণ ও পূনর্মিলনী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ২১১ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

যশোরের ঝিকরগাছায় অদেখা যশোর ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার পানিসার ও গদখালী ইউনিয়নের মধ্যে বাছাই করা ছিন্নমূল ও হত দরিদ্র প্রায় ৫০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ এবং পূনর্মিলনী অনুষ্ঠান করা হয়েছে। শনিবার বিকালে গদখালী ফুলের কাননে এই আয়োজনে অদেখা যশোর গ্রুপের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোশাররফ হোসেন বলেন, আমাদের এই ফাউন্ডেশন বা গ্রুপ এখন দুই বছরে পদার্পণ করেছে। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে, সাধারণ জনগণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো। যা ইতিমধ্যে আমরা শুরু করেছি প্রথমবারের মতো। দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি। আমার সাথে আরও কিছু দয়াবান ও মহৎ ব্যক্তি আছে। যারা আমাদের এই ফাউন্ডেশন বা গ্রুপে যারা নিয়মিত বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান করে এবং গরীব অসহায় লোকদের কে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমাদের এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করা হল কম্বল বিতরণ, গরীবদের মাঝে এবং কিছু খাবার দিয়েছি। প্রথমবার যতদুর পেরেছি চেষ্টা করেছি এবং দ্বিতীয়বার আরো বড় পরিসরে করার ইচ্ছা করবো। এই আয়োজনে উপস্থিত ছিলেন, অদেখা যশোর ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য আমিনুর রহমান, বাপ্পী হোসেন, মাসুম বিল্লাহ, মোতাচ্ছিম বিল্লাহ, রনি, তাহাসিন রেজা, শাওন, স্নিগ্ধা রহমান তৃষা, বৃষ্টি সুলতানা, নসিবা তাসনিম ও রিপন হোসেন প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT