1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

ঝিকরগাছার গুণীজন হোসেনউদ্দীন হোসেন কে কদর করলেন পেন ফাউন্ডেশন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ২০৬ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

যশোরের ঝিকরগাছার গুণীজন, কৃতিসন্তান বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বরেণ্য কথা সাহিত্যিক ও গবেষক হোসেনউদ্দীন হোসেন কে সংবর্ধনার মাধ্যমে কদর করলেন সেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশন। উপজেলার পানিসারা গ্রামে বিশিষ্ট লেখক, শিক্ষক ও আইনজীবী মরহুম সৈয়দ আবুল হুসেনের মাতুলালয়ে পেন ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক সফিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কথা সাহিত্যিক ডা. জাকির তালুকদার। প্রধান আলোচকের বক্তব্য রাখেন, বিশিষ্ট কথা সাহিত্যিক ও বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত মহা পরিচালক মোহাম্মদ শামছুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কানাডার মাদার ল্যাঙ্গুয়েজ লার্ভাস অব দ্যা ওয়াল্ড সোসাইটির সেক্রেটারী জেনারেল শাহানা আক্তার মহুয়া, বিশিষ্ট কবি ও মাইকেল গবেষক খোশরু পারভেজ, শিক্ষাবিদ কবি নাট্যকার ও সব্যসাচী লেখক মুহাম্মদ শফি, কবি ও অধ্যাপক রেজাউল করিম সহ দিনব্যাপি এ সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন এলাকার সুধীজন, কবি ও সাহিত্যিকবৃন্দ অংশগ্রহণ করেন। কবি আবৃতি ও বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়েছে। পেন ফাউন্ডেশনের উপদেষ্টা ইমদাদুল হক ইমদাদ এবং কবি ও সাহিত্যিক টিপু সুলতানের সঞ্চালনায় গুণীজন, কৃতিসন্তান বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বরেণ্য কথা সাহিত্যিক ও গবেষক হোসেনউদ্দীন হোসেন কে সংবর্ধনার মাধ্যমে কদর করেন পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ।
এসময় হোসেনউদ্দীন হোসেন পেন ফাউন্ডেশনকে ধন্যবাদ ও উত্তরাত্তর সাফল্য কামনা বলেন, আমি সারাটি জীবন পার করেছি কবিতা, প্রবন্ধ, সাহিত্য চর্চা করে। লেখালেখি করে আমাকে পুরস্কার পেতে হবে বা ব্যাপক অর্থ উপার্জন করতে হবে এজন্য আমি কিছুই লিখিনি। সারা জীবন চর্চার পরিশ্রমের ফসল পেয়েছি সম্মান। আগামী দিতে জাতি ও সমাজ একজন লেখক হিসাবে আমাকে মনে রাখলে সেটাই হবে আমার বড় প্রাপ্তি। বাংলা একাডেমি আমাকে প্রবন্ধের উপর পুরস্কার দিয়েছে কিন্তু আমার পুরস্কার পাওয়ার কথা ছিল সাতিহিত্যের উপরে। সংবর্ধনা প্রদানের জন্য তিনি পেন ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে, সেচ্ছাসেবী এই সংস্থার উত্তরাত্তর সাফল্য কামনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT