1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন।

ঝিকরগাছার কপোতাক্ষ ব্রিজে ক্রমাগতই চলছে তদন্ত : আশার আলো দেখতে পাবে কি যশোরবাসী !    

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৩ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা (যশোর) :

 

যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষ নদের উপর অপরিকল্পিত ভাবে নির্মিত নদ মারা ব্রিজের বিষয়ে স্থানীয় জনতার দাবীতে ক্রমাগতই চলছে তদন্ত। আর এই তদন্তে আশার আলো দেখতে পাবে কি যশোরবাসী এটা নিয়ে জনমতে বিভিন্ন ধরণের প্রশ্ন উকি দিতে দেখা যাচ্ছে। গত ০৯ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (বাংলাদেশ) সওজ ও সড়ক বিভাগ যশোরের আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এপরই সোমবার ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় আবারও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের ৫ সদস্যের একটি টিম সরজমিনে তদন্ত করেও প্রকৃতপক্ষে ব্রিজ তৈরিতে তাদের অনুমতি ও ব্রিজের শ্রেণি বিন্যাসে সঠিক নিয়ম কানুন মানা হয়নি এবং ঝিকরগাছায় কপোতাক্ষ নদের উপর গেজেটের তৃতীয় শ্রেণির সেতু নির্মানে ১৬ ফুট নিচু হয়েছে বলে বিআইডব্লিউটিএ’র তদন্ত টিম সরেজমিনে তদন্তপূর্বক স্থানীয় ব্যক্তিবর্গের নিকট এটা প্রকাশ করেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের ৫ সদস্যের টিমের আহবায়ক ছিলেন, খুলনা দক্ষিণ ব-দ্বীপ শাখা, বাঅনৌপক এর যুগ্ম পরিচালক (নৌ-সওপ) মোঃ আশরাফ হোসেন, সদস্য খুলনা নদী বন্দর বাঅনৌপক উপ পরিচালক (বওপ) দিপক কুমার ঘোষ, খুলনা প্রকৌশলী বিভাগ খুলনা ডিভিশন বাঅনৌপক এর নির্বাহী প্রকৌশলী (পুর) মোঃ রবিউল ইসলাম, সদস্য সচিব ঢাকার নৌ-সওপ বিভাগ বাঅনৌপক এর উপ পরিচালাক (সদর দপ্তর, চ.দা) শাহ আলম, সদস্য ঢাকার হাইড্রোগ্রাফি বিভাগ বাঅনৌপক এর উপ সহকারী পরিচালক (জরিপ) তপন সিকদার। এসময় তাদেও সাথে ছিলেন, ঝিকরগাছা ব্রিজ বাস্তবায়ন কমিটির উপদেষ্টা আমানুল কাদির টুল্লু, আহবায়ক মাস্টার আশরাফুজ জামান বাবু, সদস্য- তফিকুল ইসলাম স্বপন, আতাউর রহমান জসি, নুরুল্লাহ খান রুমি, তরিকুল ইসলাম, আফজাল হোসেন চাঁদ, উজ্জল হোসেন, সুমন, আবু বক্কার, নরায়ণ চন্দ্র সহ আরো অনেকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT