1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ঝালকাঠিতে মৃত্যু সনদে তারিখ নির্ধারন নিয়ে সংঘর্ষে আহত-১৪।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ২০৮ বার পঠিত

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে মৃত্যু সনদে মৃত্যুর তারিখ নির্ধারন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৪ জন নারী-পুরুষ আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গালুয়া দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।

আহতরা হলো উপজেলার গালুয়া দুর্গাপুরের মৃত আব্দুল রশিদ খানের ছেলে মো. সেকেন্দার আলী খান (৭২), মো. সেকেন্দার আলী খানের চার ছেলে মো. রিয়াদ (১৭), মো. ইমন (২৩), ইব্রাহীম (২৮), মো. ইমরান হোসেন (২৪). আমজেদ আলীর ছেলে মো. সালেক (৪৩), মৃত মীর মকবুল আলীর ছেলে মো. মীর মন্টু (৪৫), মজিবর হাওলাদারের স্ত্রী হামিদা (৩০), মো. হামিদ হাওলাদারের ছেলে মো. সবুজ (৩০), মো. শাহআলম হাওলাদারের ছেলে মো. সাইফুল ইসলাম (১৮), মো. শামিম হাওলাদারের ছেলে মো. সাকিব (১৮), মো. দুলাল হাওলাদারের স্ত্রী রুবি বেগম (৪০), মো. হামেদ হাওলাদারের স্ত্রী পারুল বেগম (৫০), মো. মোকাম্মেল হোসেন হাওলাদারের ছেলে মো. মাহবুব এ চিশতী মাসুদ (৫০), মৃত মোকলেছুর রহমানের ছেলে মো. দুলাল হাওলাদার (৫০)।

স্থানীয়রা জানায়, মুজাহার আলী হাওলাদারের মৃত্যু সনদ চেয়ে গালুয়া ইউনিয়ন পরিষদে আবেদন করে শামিম হাওলাদার। ঐ ব্যক্তির মৃত্যু তারিখ ঠিক নয় বলে একই এলাকার সেকেন্দার আলী খান আপত্তি দিয়ে লিখিত অভিযোগ করেন ইউনিয়ন পরিষদে। মৃত ব্যক্তির সঠিক মৃত তারিখ নির্ধারন করতে স্থানীয় গণ্যমাণ্য ও বয়স্ক ব্যক্তিদের পশ্চিম গালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে উপস্থিত থাকতে নোটিশ করেন গালুয়া ইউপির চেয়ারম্যান। নোটিশ মতে ১৩ জানুয়ারি বিকালে নোটিশ প্রাপ্ত লোকজনসহ সেকেন্দার আলী ও শামিম স্কুলে উপস্থিত হয়। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বাড়ি ফেরার পথে সেকেন্দার আলী তার প্রতিপক্ষ শামিমদের পথ আটকে দাঁড়ায়। খবর পেয়ে বাড়ির সবাই ছুটে আসলে উভয়ের মধ্যে মারামারি হলে উভয় পক্ষের ১৪জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উভয় পক্ষের চার জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ভর্তি করেন।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT