1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

জিয়ার জন্ম এই বাংলাদেশে নয়, তার জন্ম পাকিস্তানে—ডাঃ মুরাদ হাসান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৬ বার পঠিত

স্বপন মাহমুদ, সরিষাবাড়ী প্রতিনিধি:

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি বলেছেন- এই বাংলার মাটি কোন দিন বিশ্বাস করেনি জিয়াউর রহমান ও বেগম জিয়ার জন্ম এই বাংলাদেশে হয়েছে। তাদের জন্ম হয়েছিল পাকিস্তানে। তারা ছিলো পাকিস্তানের দালাল। আমরা ইতিহাস ভুলে যায়নি, সমগ্র বাংলাদেশ ইতিহাস জানে। বঙ্গবন্ধুর খুনী জিয়া পরিবারের বিচার চলমান। তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নে (ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে) ইউনিয়ন শাখা আওয়ামী লীগের বর্ধিত সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

তথ্য প্রতিমন্ত্রী আরোও বলেন, ২১শে গ্রেনেড হামালার প্রধান আসামী তারেক জিয়া। সে লন্ডনে বসে বড় বড় কথা বলে। আসলে তার পিতা জিয়ার লজ্জা ছিলনা, তার মায়েরও লজ্জা নেই, খুনী তারেক জিয়ারও লজ্জা নেই। সাহস থাকলে বাংলা মাটিতে এসে কথা বলো। আমরা প্রস্তুত বঙ্গবন্ধুর খুনীদের এই বাংলার মাটিতে বিচার করার জন্য।

 

এসময় পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে অন্যানদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারন সম্পাদক উপাধ্যক্ষ হারুন-অর রশিদ, জেলা আওয়ামী লীগের সম্বনয়ক সদস্য বাবু নারায়ন চন্দ্র পাল রানা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন, পোগলদিঘা ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল আলিম প্রমূখ।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT