1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

জাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামী আলামিনকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১৭১ বার পঠিত

ভৈরব প্রতিনিধি।

মাদক মামলায় জাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী রুহুল আমিন ওরফে আলামিন(৪৮) কে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।রোববার রাত ৯ টার দিকে শহরের নিউটাউন এলাকা থেকে তাকে আটক করা হয়। নরসিংদী রায়পুরা উপজেলার গৌরিপুর গ্রামের আবুল হোসেন মিয়ার ছেলে আলামিন।তার শশুর বাড়ী ভৈরব শহরে। ২০১৫ সালের একটি মাদক মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত তাকে জাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। আদালতের রায়ের পর থেকে সে পলাতক ছিল বলে র‌্যাব জানায়।সোমবার সকালে আটককৃত আল-আমিনকে নরসিংদী রায়পুরা থানা পুলিশের হাতে হস্তান্তর করে র‌্যাব।পুলিশ সূত্রে জানা গেছে ২০০৯ সালে রুহুল আমিন ওরফে আলামিন ৫৭৮০০ পিস ইয়াবাসহ ঢাকা বাড্ডা থানা পুলিশের হাতে গ্রেফতার হয়। পরে বাড্ডা থানার পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মাদক মামলা দায়ের করেন।(মামলার নং৫১(৫)২০০৯)তারপর পুলিশ মামলাটি তদন্ত করে (২০০৯ ইং)নভেম্বর মাসে মামলাটির চার্জশীট দাখিল করে ঢাকা আদালতে। পরে মামলার বিচার কাজ শেষ করে ২০১৫ সালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিচারক তাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। বিচারের রায়ের দিন থেকে সে দীর্ঘ ৭ বছর পলাতক ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। পরে তাকে প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। ভৈরব নিউটাউন এলাকা থেকে রুহুল আমিন ওরফে আলামিন কে আটক করেন র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।পরে তাকে রায়পুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প। রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুর রহমান জানান। ভৈরব র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প থেকে তাকে আমাদের থানায় হস্তান্তর করার পর তাকে আমরা নরসিংদী আদালতে পাঠিয়ে দিয়েছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT