1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

জবই বিলের মাছের সুখ্যাতি দেশ জুড়ে…..খাদ্যমন্ত্রী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৬ বার পঠিত

নাজমুল হক সনি, স্টাফ রিপোটারঃ

সরকার মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন,

১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জবই বিলের উন্নয়নে প্রকল্প গ্রহণের নির্দেশ দেন। এখন জবই বিল প্রকল্পের সুবিধা ভোগ করছে এখানকার মৎসজীবীগণ।

 

আজ বৃহস্পতিবার সাপাহার উপজেলার জবই বিলে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

 

সাধন চন্দ্র মজুমদার বলেন, জবই বিলের মাছের সুখ্যাতি রয়েছে দেশ জুড়ে। এখানকার ৮০০ পরিবার মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তাদের জীবিকা ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে বিলে সেচ প্রকল্পের আওতায় সারাবছর পানি ধরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। বিলের চারদিকে বনায়ন করার পাশাপাশি জবই বিলে পর্যটনের সুবিধা কাজে লাগানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

 

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল্যাহ আল মামুন, উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শামসুল আলম চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা রোজিনা পাররভীন এবং মৎসজীবীগণ উপস্থিত ছিলেন। পরে খাদ্য মন্ত্রী সেখানে একটি গাছের চারা রোপণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT