1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

জনগণের সেবা করতে আমি মেম্বার পদপ্রার্থী হয়েছি-মোঃ আমিরুল ইসলাম ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ১৮০ বার পঠিত

মোঃ সোহাগ আরেফিন (নাটোর) প্রতিনিধি ।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গুরুদাসপুর উপজেলার ৫ নং ধারাবারিষা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড থেকে জনগণের মনোনীত মেম্বার পদপ্রার্থী মোঃআমিরুল ইসলাম জনপ্রিয়তা এখন তুঙ্গে। এ ওয়ার্ডে তিনি হেভিওয়েট ও জনগণের পছন্দের প্রার্থী বলে মন্তব্য করছেন ঐ ওয়ার্ডের বাসিন্দারা। তাঁর প্রার্থীতাকে কেন্দ্র করে এলাকায় উচ্ছাস ও আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। ৮ নং ওয়ার্ডে এখন পূর্ণ নির্বাচনী আমেজ চলছে। বাড়িতে বাড়িতে আলাপ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে। তবে কে হবে আগামীর ৮নং ওয়ার্ডের মেম্বার সেই ভাবনায় ব্যস্ত জনগণ। এলাকায় বেশ কিছু সংখ্যক বাসিন্দার সঙ্গে আলাপচারিতায় দেখা গেছে এই ওয়ার্ডে অন্যান্য প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছেন মোঃআমিরুল ইসলাম।তিনি টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন । এর আগেও আমিরুল ইসলাম এই ওর্য়াডের মেম্বার নির্বাচিত হয়েছিলেন। সাবেক এই মেম্বারের জনপ্রিয়তা এখন এই ওয়ার্ডে শীর্ষে। সততা ও ন্যায় নিষ্ঠতার উপর বিশ্বাস রেখে এলাকার জনগণ আগামী ৫ বছরের জন্য এই ওয়ার্ডের মেম্বার হিসাবে মোঃআমিরুল ইসলামকে দেখতে চান।

এ বিষয়ে ৮ নং ওয়ার্ডের বাসিন্দারা বলেন,আমিরুল ভাই আমাদের ওয়ার্ডে হেভিওয়েট প্রার্থী। তাঁর কোন বিকল্প নেই। তাঁর মতো সৎ,যোগ্য ও তারুণ্য নেতৃত্ব মেম্বার হলে এলাকা বদলে যাবে। আমরা আশা করি মোঃ আমিরুল ইসলাম আমাদের ওয়ার্ডকে আরো উচ্চতায় নিয়ে যাবে বলে জানান এলাকার বাসিন্দারা।
মোঃআমিরুল ইসলাম বলেন,মেম্বার নির্বাচিত হয়ে অত্র ওয়ার্ডের মানুষের সুখে-দুঃখের বন্ধু হয়ে পাশে থাকতে চাই।জনগণকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন, অগ্রগতিতে কাজ করে যাবো। সততা ও ন্যায় নিষ্ঠতাই আমার পুঁজি। মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই। ২০১১ সালে মেম্বার নির্বাচিত হয়ে অত্র ওর্য়াডের ব্যাপক উন্নয়ন করেছি। তারই ধারাবাহিকতায় আবারো নির্বাচিত হলে অত্র ৮ নং ওয়ার্ডকে ৯টি ওয়ার্ডের মধ্যে রোলমডেল হিসেবে রূপান্তরিত করব।৮ নং ওয়ার্ড বাসীর সেবা করার সুযোগ চেয়ে তিনি সকলের ভোট, দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT