1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

জকিগঞ্জে ভোট জালিয়াতি, উপজেলা নির্বাচন ও কৃষি কর্মকর্তা আটক ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৩৭১ বার পঠিত

এ রশীদ বিশেষ প্রতিনিধিঃঃ

সিলেটের জকিগঞ্জের একটি ইউনিয়নে নির্বাচন কর্মকর্তাদের যোগসাজশে ভোট জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার কাজলসার ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত করা হয়।
এছাড়া অভিযুক্ত দুই নির্বাচন কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।
জানা যায়, কাজলসার ইউনিয়নের ৪টি ইউনিয়নে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে ভোটার সংখ্যা অনুযায়ী গতকাল মঙ্গলবার প্রয়োজনীয় সংখ্যক ব্যালট পেপার পৌঁছানো হয়নি। বুধবার দুপুর পর্যন্ত ইউনিয়নের মরিচা ভোটকেন্দ্রে ব্যালট পেপারের অভাবে ভোটাররা ভোট দিতে না পারায় বিষয়টি সরকারের গোয়েন্দা সংস্থার নজরে আসে। এ সময় ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা উপজেলা কৃষি অফিসার আরিফুল হকের সঙ্গে যোগযোগ করা হলে প্রশাসনের উর্ধ্তন কর্মকর্তাদের জানান, তিনি নিজে প্রয়োজনীয় ব্যালট পেপার কেন্দ্রে নিয়ে যাচ্ছেন।
পরবর্তীতে রিটার্নিং কর্মকর্তা আরিফুল হক ব্যালট পেপার নিয়ে মরিচা ভোটকেন্দ্রে গেলে তাঁর গাড়ি থেকে সিল মারা ৪ শ পেপার উদ্ধার করে পুলিশ। এই ব্যালটগুলোর মধ্যে নৌকা এবং আরও দুজন মহিলা ও পুরুষ মেম্বার প্রার্থীর প্রতীকে সিল মারা ছিলো।
এ অবস্থায় বিকাল ৩টার দিকে পুরো ইউনিয়নের ভোট স্থগিত করে প্রশাসন। এছাড়াও অভিযুক্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদমান সাকিব ও রিটার্নিং কর্মকর্তা আরিফুল হককে আটক করে পুলিশ।
আটকের বিষয়টি বুধবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম ও সিলেট জেলা নির্বাচন অফিসার শুকুর মাহমুদ মিয়া।
শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট স্থগিত হওয়া ইউনিয়ন পরিদর্শনে গেছেন সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।
অপর দিকে ব্যালট বাক্স ছিনতাইর অভিযোগে সুলতানপুর ইউনিয়নের গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT