1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

জকিগঞ্জের সেই দুই রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে মামলা নৌকায় সিল দেয়া ব্যালটসহ আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১৯৫ বার পঠিত

এম এ রশীদ বিশেষ প্রতিনিধিঃঃ
সিলেটের জকিগঞ্জের একটি ভোটকেন্দ্রের সামনে থেকে সিল দেয়া ব্যালটসহ আটক করা হয়েছে দুই রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।বৃহস্পতিবার (৬ জানুয়ারি) জকিগঞ্জ থানার উপ পরিদর্শক আব্দুল হাকিম বাদী হয়ে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইনে এই মামলাটি দায়ের করেন বলে জানান সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) লুৎফুর রহমান।দুপুরে তিনি বলেন, মামলায় দুই জন হলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হক ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদমান সাকিবকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ তাদের আদালতে তোলা হবে।বুধবার বিকেলে সিল মারা ব্যালটসহ এই দুজনকে আটক করেছিলো পুলিশ।বুধবার অনুষ্ঠিত জকিগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন আরিফুল ও সাদমান।আটকের পর পুলিশ জানায়, তারা সিলমারা ব্যালট গাড়িতে করে নিয়ে উপজেলার কাজলসার ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দিচ্ছিলেন।ভোট শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) এম কাজী এমদাদুল ইসলাম ও পুলিশ সুপার (এসপি) ফরিদ উদ্দিন ওই দুইজনকে আটক করেন।এ ঘটনায় কাজলসার ইউনিয়নের ভোট স্থগিত করা হয়।জানা গেছে, বুধবার জকিগঞ্জের আরও কয়েকটি ইউনিয়নের সঙ্গে কাজলসার ও বারহাল ইউপিতেও ভোটগ্রহণ হয়। নির্বাচনী দায়িত্বে থাকা আরিফুল হক ও সাদমান সাকিবের সন্দেহজনক আচরণ এবং কেন্দ্রগুলোতে ব্যালট পেপার কম হওয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকেলে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে উপজেলার মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। পরে তাদের গাড়িতে তল্লাশি করে সিল মারা ১ হাজার ২০০টি ব্যালট পেপার ও সিলবিহীন ৪৫৬টি ব্যালট পেপার জব্দ করা হয়।পুলিশের এক কর্মকর্তা জানান, কৃষি কর্মকর্তা আরিফুল হকের গাড়ি তল্লাশি করে এক লাখ সাড়ে ২১ হাজার টাকা, একটি ফেন্সিডিল, ইয়াবা সেবনের সরঞ্জামও জব্দ করা হয়েছে।নাম প্রকাশে একাধিক সূত্র জানিয়েছে, নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জুলকারনাইন লস্করকে ‘পাস করিয়ে দিতে’ আরিফুল হক ও সাদমান সাকিব ১৪ লাখ টাকার চুক্তি করেছিলেন। এছাড়া ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্য পদে প্রার্থীদের পাস করাতে আরও ২ লাখ টাকার চুক্তি করেন তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT