1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

ছোট ভাই কর্তৃক বড় ভাই হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৫ বার পঠিত

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

গজারিয়া উপজেলা থানাধীন ছোট বসুরচর গ্রামের খলিলুর রহমান সরকার এর ছোট ছেলে মোঃ হৃদয় সরকার (৩০) পারিবারিক বিরোধের জের ধরে গতকাল ৭ সেপ্টেম্বর রাতে তার আপন বড় ভাই মাসুম সরকার (৩৫) কে তার নিজ বাড়ীতে কাঠের ডাসা দিয়ে অমানবিক ভাবে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করলে তাৎক্ষনিক ভিকটিম মাসুম সরকার অচেতন হয়ে মাটিতে ডলে পড়ে। ভিকটিম মাসুম এর স্বজনরা তাকে মুমূর্ষ অবস্থায় গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য রওনা হলে পথিমধ্যে সে মৃত্যুবরণ করে। উক্ত ঘটনার সংবাদ পেয়ে গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে মৃতদেহের সুরতহাল করেন এবং লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান। উক্ত ঘটনার বিষয়ে ভিকটিম মাসুম সরকার এর স্ত্রী কাকুলি (২৫) বাদী হয়ে গজারিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-০৬, তারিখ-০৮/০৯/২০২১খ্রিঃ, ধারা-৩০২ পেনাল কোড রুজু করা হয়।

 

বুধবার সকালে সময় গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন সুজাতপুর ইসলামবাগ এলাকায় অভিনব কায়দায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর বর্নিত হত্যা মামলার একমাত্র আসামী মোঃ হৃদয় সরকার (৩০), পিতা-খলিলুর রহমান সরকার, গ্রাম-বসুরচর, থানা-গজারিয়া, জেলা-মুন্সীগঞ্জকে গ্রেফতার করেন থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকারী উক্ত হত্যাকান্ড ঘটিয়েছে মর্মে স্বীকার করেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT