1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা। শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন । কালীগঞ্জের পৌরসভার তুমলিয়া সমাজ কল্যান সংঘ ও তুমুলিয়া যুব সমাজের উদ্যোগ মাদক বিরোধী গণবিক্ষোভ।

ছিন্নমূল মানুষের শীত নিবারনের জন্য শীতবস্ত্র বিতরন করলো জীবনতরী পাঠশালা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ২০৫ বার পঠিত

তপন দাস,নীলফামারী প্রতিনিধি

উত্তরাঞ্চলের জনপদে দিন দিন শীতের প্রকোপ বেড়েই চলছে।হিমালয়ের পাদদেশীয় এ জনপদে এবার শীত বাড়তে পারে বলে আগেই ধারণা করা হয়েছে। এছাড়াও একাধিক শৈত্যপ্রবাহের শঙ্কাও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় আবহাওয়া অধিদপ্তর।এদিকে আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে দেখা দিচ্ছে নানা রোগব্যাধিও। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ উত্তরাঞ্চলের প্রতিটি হাসপাতালেই প্রতিদিনই বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। যার মধ্যে নারী-শিশু ও বৃদ্ধদের সংখ্যাই বেশি দেখা গেছে।

তবে শীত মোকাবেলায় সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই শীতবস্ত্র বরাদ্দ দেওয়া হলেও তা চাহিদার তুলনায় খুবেই কম।আবার কয়েক ধাপের ইউপি নির্বাচনের কারণে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করাও সম্ভব হচ্ছে না বলে জানান সংশ্লিষ্ট সুত্র। এতে করে চরম দুর্ভোগে পড়েছে হতদরিদ্র, চরাঞ্চল ও প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা। এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের পাশাপাশি নীলফামারীর জলঢাকা উপজেলার মাইজালী পাড়ায় অবস্থিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘জীবনতরী পাঠশালা’ ছিন্নমূল দরিদ্র-অসহায় মানুষদের খুঁজে খুঁজে তাদের শীত লাগবের চেষ্টা করে বেড়াচ্ছেন।

সম্প্রতি জীবনতরী পাঠশালার কার্যক্রম দেখতে গেলে শীতের বস্ত্র নিতে আসা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের (ডাবলব্রীজ) ব্যাসো বালা জানান,হামা বউ-শাশুরী (বিধবা) দূর্ভাগা।ছোট নাতী’টাক থুইয়া মোর ব্যাটা অকালে পরবাসী হয়েছে।দিন আনি,দিন খাই।এই ঠান্ডায় কম্বল খানা পেয়া খুব ভালে হইল।সৃষ্টিকর্তা ওমার মঙ্গল করুক।

জীবনতরী পাঠশালার সভাপতি অপিজার রহমান জানান , মানুষ মানুষের জন্য এটাই স্বাভাবিক।আমরা জীবনতরী পাঠশালার সকল সদস্যগন নিরন্তর প্রচেষ্টা করে শীতার্ত মানুষদের খুঁজে খুঁজে তাদের শীত লাগব করার চেষ্টা করছি।এ পর্যন্ত জীবনতরী পাঠশালার সম্মানিত শুভাকাঙ্ক্ষী ও দাতাগণের সহযোগিতায় ২৫০ পিস,পারভেজ তমাল মাহমুদ এর সহযোগিতায়-৫০০ পিস,অংকুর ফাউন্ডেশন এর সহযোগিতায়-১৫০ পিস শীতবস্ত্র বিতরণ করেছি।এসব কাজে মূল্যবান সময় ব্যায় হলেও,দরিদ্র -অসহায় মানুষদের সাহায্য করার মাঝে সবার দোয়া,ভালোবাসা ও আনন্দ রয়েছে।

তবে শীতবস্ত্র বিতরণ ছাড়াও দাতা’গনের সহযোগীতায় জীবনতরী ফ্রী পাঠদান কেন্দ্রের মাধ্যমে দরিদ্র পরিবারের ছেলে-মেয়েদের পাঠদান,শিক্ষা কার্যক্রম, বিভিন্ন প্রতিবন্ধী বাচ্চাদের হুইল চেয়ারের ব্যবস্হা, দরিদ্রদের টিউবওয়েল স্হাপন,বন্যাত্বদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ,বাল্যবিবাহ,ইভটিজিং বন্ধসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে ‘জীবনতরী পাঠশালা’ উত্তরাঞ্চলে বিভিন্ন ভাবে অবদান রাখছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT