1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত।

চুয়াডাঙ্গার ওসি ও তার স্ত্রীর নামে অঢেল সম্পদের খোঁজ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২৭৮ বার পঠিত

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।

 

চট্টগামে দীর্ঘ ১৬ বছর পুলিশের বিভিন্ন বিভাগ ও থানায় দায়িত্ব পালন করা শেষে চুয়াডাঙ্গা সদর থানায় সদ্য ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন পুলিশের পরিদর্শক মোহাম্মদ মহসীন।

 

তার সম্পতির খোঁজ করতে গিয়ে অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। ঢাকা চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে নিজের ও স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যদের নামে বেনামে তিনি গড়ে তুলেছেন অঢেল সম্পদ।দুদক সূত্রে জানা যায়, ওসি মোহাম্মদ মহসীনের নিজের নামে ঢাকা, চট্টগ্রাম ও গোপালগঞ্জে ১৫টি প্লট, ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র ও দেশের বিভিন্ন জেলায় স্থাবর-অস্থাবর সম্পদসহ প্রায় ২ কোটি টাকার সম্পদ রয়েছে।

 

তার স্ত্রীর নামে রয়েছে ঢাকা ও চট্টগ্রামে জায়গা, ব্যবসা, মৎস্য খামার, নির্মাণাধীন তিনতলা বাড়িসহ আরও ২ কোটি ১৩ লাখ টাকার সম্পদ।দুদক বলছে ওসি মহসীনের আয়বহির্ভূত অবৈধ অর্জন ৭৫ লাখ টাকা। ও স্ত্রীর নামে ৭৩ লাখ টাকা রয়েছে। মহসীনের আয়কর নথিতে দেখানো জাতিসংঘ মিশন থেকে প্রাপ্ত অর্থের পরিমাণও সঠিক নয়।

 

এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হচ্ছে তা সবগুলোই ভুয়া। অভিযোগ একজন মানুষের বিরুদ্ধে থাকতেই পারে,তবে তা প্রমাণিত না হওয়া পর্যন্ত বলা যাবে না সেই ব্যাক্তি দোষী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT