1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক। কেশবপুরে জুলাই শহিদ দিবস পালিত। বিলাইছড়িতে নির্বাহী অফিসারের সঙ্গে  বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ।

চুনারু ঘাটে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯
  • ৩৭৭ বার পঠিত

চুনারু ঘাট প্রতিনিধি।। হবিগঞ্জের চুনারু ঘাট উপজেলার চান্দপুর চা বাগানে ২৭ জানুয়ারী রবিবার সকালে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে হীড বাংলাদেশের উদ্যোগে আলোচনা সভা ও রেলী অনুষ্টিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “বৈষম্য অপবাদ আর কুসংস্কার কুষ্ঠরোগের প্রতি না থাকুক আর”।

রতিশ দেবের পরিচালনায়,আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক বিপ্লব আচার্য্য সুজন, প্রধান শিক্ষক শামসুন্নাহার,ইউ/পি সদস্য নিপেন পাল,শিক্ষক কবিতা গোস্বামী, নাজমাখানম, পারভিন আক্তার, দিপেন ওরাং, হাসপাতাল সহকারী প্রভাতী আচার্য্য, কুষ্ঠ কর্মী সনা রবিদাস।বক্তাগন বলেন,প্রথমে ত্বকে লালচে বা তামাটে দাগ দেখা দেয় এবং ঐ স্থান অনুভ’তি হীন হয়ে পড়ে। পরে ধীরে ধীরে পচন ধরে। কুষ্ট রোগ অভিশাপের ফল নয়,এটা জীবানু গঠিত রোগ, সঠিক চিকিৎসায় রোগী সর্ম্পূণ সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করতে পারে।বর্তমানে বাংলাদেশ সরকার ও হীড বাংলাদেশ যৌথ উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করে যাচ্ছে। জানুয়ারী মাসে শেষ রবিবারে সারা বিশ্বে এ দিবসটি পালন করা হয়। কুসংস্কার ও সচেতনতা বাড়াতে সবার প্রতি আহবান জানানো হয়। উপস্থিত ও রেলীতে অংশ গ্রহন করেন, চা বাগান নেতৃবৃন্দ সহ উপকার ভোগী সদস্য গন।পরে আপ্যায়নের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘটে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT