1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

চুকনগরে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে যুবকের মৃত্যু,আহত-১।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ১৭৪ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি।

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রাজন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় তার সাথে থাকা বন্ধু মেহেদী হাসান (২০) গুরতর আহত হন। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা রয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) ভোর রাতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চাকুন্দিয়া মাদ্রাসা সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা হলেন, সাতক্ষীরা পৌরসভার চালতেতলা এলাকার প্রবাসী আব্দুর রাজ্জাকের ছেলে ও আহত একই এলাকার বাসিন্দা মেহেদী হাসান।

পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকায় যাওয়ার উদ্দেশে রাজন ও তার বন্ধু মেহেদী হাসান সাতক্ষীরা থেকে মোটরসাইকেলযোগে খুলনা অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত নম্বরের একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাজন ঘটনাস্থলেই মারা যায়।

ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান এবং চুকনগর হাইওয়ে থানা অফিসার মেহেদী হাসান জানান, মৃত্যুদেহ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ক্ষতিগ্রস্থ মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘাতক অজ্ঞাত ট্রাকটি পালিয়ে গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT