1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা।

চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ এনায়েত হোসেন নয়ন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ১৫৭ বার পঠিত

তপন দাস,নীলফামারী জেলা প্রতিনিধি।

নীলফামারী জেলা আওয়ামী লীগের সদস্য, ডোমার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ডোমার নাট্য সমিতির সিনিয়র সহ-সভাপতি ও ডোমার পৌরসভার একাধিকবার নির্বাচিত কাউন্সিলর এবং সাবেক প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়নের জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় ডোমার মহিলা ডিগ্রী কলেজ মাঠে হাজার জনতার উপস্থিতিতে জানাজার নামাজ আদায় করা হয়। জানাজার নামাজ পরিচালনা করেন- চিকনমাটি মধ্য ধনিপাড়া পুরাতন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব।
এসময় উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদিন, নীলফামারী জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহিদ মাহমুদ প্রমুখ।
বর্ষীয়ান রাজনীতিবিদ এনায়েত হোসেন নয়নের মৃত্যুতে আবেগাপ্লুত হয়ে ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল বলেন, “এনায়েত হোসেন নয়ন একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। যিনি সকল আন্দোলন, সংগ্রামে সাহসী সন্তানের মতো রাজপথে দাঁড়িয়েছেন। নয়নের অকাল মৃত্যুতে ডোমারের রাজনীতি আজ বিপর্যস্ত। একজন সঠিক নেতৃত্বের নেতা হারালো ডোমারের আওয়ামী পরিবার।”
উল্লেখ্য, এনায়েত হোসেন নয়ন গতকাল সকাল ১০টা ৫০ মিনিটে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি নীলফামারীর ডোমার উপজেলার চিকনমাটি (ধনিপাড়া) গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আমিরুল হোসেন বুড়ো’র প্রথম পুত্র।
জানাজার নামাজের আগে নীলফামারী জেলা আওয়ামী লীগ, নীলফামারী জেলা পরিষদ, ডোমার উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ডোমার উপজেলা ও পৌর মুক্তিযোদ্ধা সংসদ, ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ডোমার নাট্য সমিতি, ডোমার প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT