1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

চার বার ইউপি সদস্য নির্বাচিত হয়ে তাক লাগিয়ে দিয়েছেন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ২০৮ বার পঠিত

মো: জাকারিয়া
স্টাফ রিপোর্টার।

টানা চার বার ইউপি সদস্য নির্বাচিত হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা কান্দিউড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু হারেছ মিয়া।

চার জন প্রতিদ্বন্দ্বিকে হারিয়ে ২০০৩ সালে প্রথম বার ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে একে একে মোট ১২জন প্রতিদ্বন্দ্বিকে হারিয়ে চার বারের মত তিনি আবারও ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।

ছোট বেলা থেকেই গ্রামের মানুষের পছন্দের ব্যক্তি হওয়ায় ২০০৩ সাথে প্রথম তিনি ইউপি সদস্য হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করে বিপুল ভোটে জয়যুক্ত হন।

এর পর তিনি তার ওর্য়াডে সরকারের বরাদ্দ তৃণমূল মানুষের মাঝে বিতরণ করে আলোচনায় আসেন। এর পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি একে একে চার বার নির্বাচিত হয়ে এখন তিনি আলোচনার জন্ম দিয়েছে। সবার মুখে এখন চার বারের মত নর্বনির্বাচিত ইউপি সদস্য আবু হারেছ মিয়ার নাম।

এ বিষয়ে ইউপি সদস্যদের মসলিম উদ্দিন নামের একজন কর্মী জানান,আমি প্রথম থেকে আবু হারেছেকে সাপোট দিয়ে আসছি এখনো আছি। হারেছ মিয়া ভালো লোক গরীব মানুষে উপকার করে। বিভিন্ন সরকারি ভাতা বা ইউনিয়ন পরিষদের সকল সুযোগ সুবিধা গ্রামের মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করেছেন। এতে করে গ্রামের সকল মানুষের কাছে তার গ্রহন যোগ্যতা রয়েছে। এর থেকেই হারেছ মিয়া এই বার নিয়ে টানা চার বারের মত ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

চার বারের নির্বাচিত ইউপি সদস্য আবু হারেছ মিয়া বলেন, ছোট বেলা থেকেই ন্যায়পরায়ন ও বিশ্বস্থতায় মানুষের মনে জায়গা করে নিয়েছি। এলাকার উন্নয়ন ও জনসেবায় নিজেকে আত্মনিয়োগ করে এই পর্যন্ত এসেছি। তিনি আরো বলেন, গ্রামের মানুষ আমাকে অনেক আদর করে ভালো বাসেন তাই মানুষের ভাল বাসা নিয়ে টানা চার বারের মত ইউপি সদস্য নির্বাচিত হতে পেরেছি আমি অনেক আনন্দিত খুশি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT