1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

চাটখিলের রাস্তার বেহালদশা, ১৭ বছরেও চোখ পড়েনি কারো, চলাচলের দুর্ভোগ। 

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৬ বার পঠিত

স্টাফ রিপোর্টোরঃ

নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের পূর্ব সীমান্ত ঘেষা মল্লিকা দীঘির পাড় ইটপুকুরিয়া সড়কের গোমাতলী লাল মসজিদ হতে মির্ধা বাড়ী পাকা সড়কটি দীর্ঘ দিন সংস্কারহীন থাকায় বিলিন হওয়ার পথে এবং এটি এখন চরম জন দূূর্ভোগে পরিনত হয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। মসজিদের মুসুল্লিগণ, প্রাথমিক বিদ্যালয় ও একটা হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের রাস্তা এটাই। তাছাড়া বিভিন্ন যানবাহন রিকশা, ভ্যানগাড়ি ও আটোরিক্সা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

 

সড়কটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকাবাসীর ক্ষোভের সূত্র ধরে সরেজমিনে গিয়ে দেখা য়ায়, আজ হতে প্রায় ১৭ বছর (২০০৪ সালে) আগে সড়কটি পাকা করন করা হয়। এর পর এতটি বছর পার হলেও সড়কটিতে সংশ্লিষ্ট বিভাগের চোখেই পড়েনি কখনো। যাতে করে এটি এখন কোথাও ভেঙ্গে চুরে, গর্ত হয়ে আবার কোথাও পাশের পুকুরে বিলিন হয়ে চরম জনদূর্ভোগে পরিনত হয়েছে।

 

স্থানীয় ছাত্রনেতা সোহেল রানা বলেন, এই রাস্তাটির জন্যে অনেক পথ ঘুরে তাদের গন্তব্যে যেতে হয়। নানা স্থানে দরনা দিয়েও অদৃশ্য কারনে এটি চরম অবহেলার শিকার।

 

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড.ইয়াছিন করিম মুঠো ফোনে জানান, রাস্তাটির ব্যাপারে সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের সাথে কথা হয়েছে। তিনি এটি চলতি অর্থ বছরেই করার ব্যাপারে সব ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

 

উপজেলা প্রকৌশলী জানালেন, এটি একটি গ্রামীন সড়ক। কিন্তু এটি এতদিনেও কেন সংস্কার হয়নি তা আমিও বুঝিনা। তবে আমি আশ্বাস দিচ্ছি চলতি অর্থ বছরে এ সড়কটিকে আগ্রাধীকার তালিকায় দিয়ে সংস্কারের ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT