1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে মদসহ আটক ২

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৭ বার পঠিত

নয়ন ঘোষ।

 

চাঁপাইনবাবগঞ্জে মাদক পাচারের গোপন সংবাদে জেলার শিবগঞ্জ থানার মোবারকপুর ইউনিয়নের শিকারপুর মিরাতালুক গোলাপ বাজার এলাকা থেকে বিদেশী মদ, বিয়ারসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার রাত ৯ টায় চালানো অভিযানে আটককৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া গ্রামের মৃত শুকুর উদ্দিন এর ছেলে মোঃ সাইফুদ্দিন (৫৫) ও মোবারকপুরের শিকারপুর মিরাতালুক গ্রামের মোঃ এরফান আলীর ছেলে মোঃ হযরত আলী (৩৭)। র‌্যাবের এক প্রেসনোটে শুক্রবার জানানো হয়, গোপন সংবাদে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার মেজর মোঃ আশরাফুল ইসলাম এর নেতৃত্বে ৯ সেপ্টেম্বর আনুমানিক রাত টার দিকে চাঁপাইনবাগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মোবারকপুর ইউনিয়নের গোলাপ বাজার এলাকার পাকা রাস্তার উপর অভিযান চালায়। এসময় ৯ বোতল বিদেশী মদ, ৬ বোতল বিদেশী বিয়ার ও মোবাইলসহ মাদক ব্যবসায়ী মোঃ সাইফুদ্দিন ও মোঃ হযরত আলীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ বিদেশী মদ/বিদেশী বিয়ারসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীণ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT