1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকের টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫১ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

 

 

চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ রায়হান বেপারী (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে।

 

১৯ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় থানা পুলিশ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের কামতা এলাকার বেপারী বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে।

 

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, আবু তাহের বেপারীর ছেলে রায়হান বেপারী বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা দেখতে পেয়ে থানা পুলিশের কাছে সংবাদ দেয়।

 

আত্মহত্যার বিষয়ে সোহাগের ভাই বোরহান বলেন, আমার ভাই দীর্ঘদিন মাদক আসক্ত ছিল, আজ সকালে আমাদের কাছে টাকা চাইলে আমরা টাকা না দিলে সে রাগ করে আত্মহত্যা করে।

 

এই নিয়ে গত ৫দিনে ফরিদগঞ্জে তিন নারীসহ ৫টি লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT