1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন। কেশবপুরে এনসিপি’র উদ্যোগে শহীদ তৌহিদুর রহমানের কবর জিয়ারত। ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে কালীগঞ্জে বিশেষ উচ্ছেদ অভিযান। সুন্দরবন রক্ষায় লং মার্চ ফর ফরেস্ট। সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়-(ইউএনও), এটিএম কামরুল ইসলাম।

চাঁদপুরের কচুয়ায় পারিবারিক কলহের কারণে বিষপানে গৃহবধূর আত্মহত্যা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৩ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

 

 

 

কচুয়ায় কীটনাশক ঔষধ খেয়ে মোহসেনা আক্তার (২২) নামের এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে।

 

শুক্রবার দুপুরে কচুয়া উপজেলার মেঘদাইর গ্রামের মোল্লা বাড়ীতে এ ঘটনা ঘটে। সে উপজেলার মেঘদাইর গ্রামের হারুন মোল্লার এক ছেলের দুই মেয়ের মধ্যে সে দ্বিতীয়।

 

নিহত মোহসেনা আক্তারের বাবা হারুন মোল্লা জানান, দুই বছর পূর্বে মোরশেনা আক্তারকে পাশ্ববর্তী মতলব দক্ষিন উপজেলার কাশিমপুরের জোরপুল গ্রামের কবির হোসেনের সাথে বিয়ে দেই। বিয়ের পর তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত।

 

শুক্রবার স্বামীসহ তার পরিবারের লোকজন তাকে মারধর করে কীটনাশক প্রাণ করিয়ে আমার বাড়িতে পাঠিয়ে দেয়। পরেতাকে অবস্থা আশঙ্কাজনক কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব চিকিৎসক ডাঃ হামিমা আক্তার জানান, মোহসেনা আক্তার হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। তবে বিষপানে মারা গেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

 

তার স্বামী করিব হোসেনের ০১৬২২৬৩৯৪২৭ এই মোবাইল নাম্বারেঅনেকবার যোগাযোগের চেষ্টা করলে ও তিনি মোবাইল রিসিভ করেনি।

 

এ ব্যাপারে কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, আমরা খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। মোহসেনা আক্তারের লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করা হয়েছে।

 

এদিকে এ সংবাদ লেখা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে মতলব দক্ষিণ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT