1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

চাঁদপুরের কচুয়ায় ড. মনসুরউদ্দীন মহিলা কলেজে ৩ ছাত্রীর করোনা শনাক্ত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৬ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

 

চাঁদপুরের কচুয়া উপজেলার হাসিমপুরে অবস্থিত ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের ৩ শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম।

 

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের ৫০ শিক্ষার্থীর নমুনা সংগ্রহ করা হয়। বুধবার ৩জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে।

 

এ ব্যাপারে ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম জানান, বুধবার তিন শিক্ষার্থীর করোনা শনাক্তের রিপোর্ট পাওয়ার সাথে সাথেই তাদের অভিভাবকদের কলেজে ডেকে এনে করোনা শনাক্ত হওয়ার বিষয়টি জানানো হয়। করোনা শনাক্ত শিক্ষার্থীদের হোম আইসোলেশন নিশ্চিত করা হয়েছে।

 

তিনি আরো জানান, কলেজ ছাত্রীবাসে থাকতে ইচ্ছুক এমন ৫০জন শিক্ষার্থীর করোনা পরীক্ষা করা হয়েছে। ৪৭ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে এবং উক্ত ৩ শিক্ষার্থীর রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। এতে উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই। আমরা প্রতিদিন শিক্ষার্থীদের তাপমাত্রা মেপে কলেজে প্রবেশ করানো হয়। কারো তাপমাত্রা একটু বেশি হলেই আমরা করোনা পরীক্ষার ব্যবস্থা নেই। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস পরিচালনা করছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT