1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

গোলামকে আর্থিক অনুদান দিলেন এমপি হেলাল।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৮ বার পঠিত

আল আমিন মিলন, আত্রাই, প্রতিনিধি:

 

নওগাঁর আত্রাই উপজেলাধীন পাঁচুপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি গুড়নই গ্রামের গোলাম হোসেনকে চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল।

 

বৃহস্পতিবার দুপুরে এমপির পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক ও ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম গোলামের নিজ গ্রামের বাড়ী গুড়নই গিয়ে নগদ পঞ্চাশ হাজার টাকা তুলে দেন।

 

এর আগে গত ১৬ আগষ্ট গোলামের অসুস্থতার খবর পেয়ে তার বাড়ীতে গিয়ে দেখা করে সহায়তার হাত বাড়িয়ে দেন এমপি।

আর্থিক সহযোগিতা পেয়ে উচ্ছসিত হয়ে পড়েন গোলাম হোসেন। তিনি জানান, অনেক দিন হলো মেরুদন্ডের অসুখে চিকিৎসা এবং সংসার চালিয়ে যাওয়া নিয়ে খুবই চিন্তিত ছিলাম। এমপি স্যারের সহযোগিতায় এখন আমি স্বাচ্ছন্দে চিকিৎসা ও সংসার চালিয়ে যেতে পারবো।

সাংসদ আনোয়ার হোসেন হেলাল বলেন, কিছুদিন আগে গোলামের অসুস্থতার খবর পাই। তখন আমি ঢাকায় ছিলাম। এলাকায় এসে গত ১৬ আগষ্ট তার বাড়ীতে গিয়ে চিকিৎসা এবং সাংসারিক খোজ খবর নিয়ে আসি। এই সহযোগিতা আমার একার পক্ষ থেকে নয়, এটা মাননীয় প্রধান মন্ত্রীর দিক নের্দেশনা থেকে শিক্ষা নিয়ে গোলামের প্রতি সহযোগিতা। এ সময় তিনি গোলামের জীবনের সফলতা কামনা করেন।

চেক হস্তান্তরের পর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক ও ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা লড়ছেন মানুষের জন্য। তিনি সবসময় মানুষের কল্যাণের কথা ভাবেন। গোলামের প্রতি এমপি’র সহযোগিতা সেই বিষয়টির উজ্জল দৃষ্টান্ত।

এ সময় যুবলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম, ছাত্রলীগ সাধারণ সম্পাদক হুমুয়ন কবির সোহাগ ও আ’লীগ পরিবারের সদস্য উপস্থিত ছিলেন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT