1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

গজারিয়ায় আনজুমানে মাইজভান্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের কমিটি গঠন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৭ বার পঠিত

ওসমান গনি গজারিয়ায় প্রতিনিধিঃ

মুনসিগঞ্জর গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের ১ নম্বর ওয়ার্ড (তৈততলা) কমটি গঠন করা হয়েছে আজ শনিবার।

সকাল এগারটায় মেঘনাঘাট রহমানিয়া মইনীয়া সুন্নীয়া মাদ্রাসার সভাকক্ষে ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মো: দিদার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় আহলে সুন্নাত ওয়াল জামাতের ওয়ার্ড কমিটিও গঠন করা হয়েছে।

প্রধান অতিথি ছিলেন বালুয়াকান্দি ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো: আল আমিন প্রধান। বিশেষ অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরামের গজারিয়া উপজেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মহিউদ্দিন আহমদ শাহ, ১ নম্বর ওয়ার্ড আ‘লীগের সভাপতি আমিরুল ইসলাম, দরবারে গাউসুল আযমের খলিফা,ইউপি সচিব ফিরোজ আহম্মেদ আজাদ, যুবলীগ নেতা আজিজুল হক পার্থ, মনির হোসেন সর্দার, আলহাজ মিজানুর রহমান দেওয়ান প্রমুখ।

মাদ্রাসার খতিব মাওলানা আতিকুর রহমান আশেকীর কন্ঠে কোরান তেলাওয়াতের মাধ্যমে সভার শুভ সুচনা করা হয়। সভা সঞ্চালণা করেন মইনীয়া যুব ফোরামের নব গঠিত ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মাওলানা সাব্বির হোসেন। সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন খলিফা ফিরোজ আহম্মেদ। সভায় শতাধিক নবী ওলী প্রেমিক মাইজভান্ডারীর ভক্ত আশেকান উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT