1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। বাগেরহাট কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহন । নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্য আলি আসগর লবীর সাথে মতবিনিময়। খুলনায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

গজারিয়ায় ভয়ঙ্কর মাদক আইসসহ গ্রেপ্তার ৩, ইয়াবা ও অস্ত্র উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ১৫৬ বার পঠিত

ওসমান গনি
গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের কাজীপুরা ফেরি ঘাট এলাকা থেকে ভয়ঙ্কর মাদক ১২ কেজি আইসসহ তিন জনকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে প্রায় দেড় লাখ পিস ইয়াবা ও ৮ রাউন্ড গুলিসহ দুটি পিস্তল উদ্ধার করা হয়।

র‍্যাব-১৫ ও র‍্যাব সদর দপ্তরের বিশেষ দুটি আভিযানিক দল যৌথ অভিযানে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কাজীপুরা ফেরিঘাট বিপুল পরিমাণ মাদকের চালান জব্দ করেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা গজারিয়াতে চেকপোস্ট বসিয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী যানবাহনে তল্লাশি শুরু করে। র‍্যাবের তল্লাশির খবর শুনে মাদক চোরাকারবারীরা গাড়ি থেকে নেমে নৌপথে ঢাকা যেতে চেয়েছিল। পরে তাদের পেছনে ধাওয়া করে বুধবার রাতে কাজীপুরা ফেরি ঘাট এলাকা থেকে আইস, দেড় লাখ পিস ইয়াবা,৮ রাউন্ড গুলিসহ দুটি পিস্তলসহ বিপুল পরিমাণ মাদক সহ তাদের আটক করা হয়। উদ্ধার করা মাদক দ্রব্যের বাজার মূল্য আনুমানিক ১৫০ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। ৫০০ গ্রামের ২৪টি প্যাকেটে ১২ কেজি আইস ছিল।উদ্ধার করা আইস পার্শ্ববর্তী দেশ মায়ানমার বা ভারত থেকে টেকনাফ হয়ে বাংলাদেশে আনা হয় যা নৌপথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল।

আইসে ইয়াবার মূল উপাদান এমফিটামিনের পরিমাণ অনেক বেশি থাকে। মানবদেহে ইয়াবার চেয়েও বহুগুণ ক্ষতি করে আইস। এটি সেবনের ফলে অনিদ্রা, অতি উত্তেজনা, স্মৃতিভ্রম, মস্তিষ্ক বিকৃতি, স্ট্রোক, হৃদরোগ, কিডনি ও লিভার জটিলতা এবং মানসিক অবসাদ ও বিষন্নতার ফলে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পায়।

সাধারণত ধন্যাঢ্য পরিবারের বখে যাওয়া সন্তানদের মধ্যে আইস সেবনের প্রবণতা বেশি। ১ গ্রাম আইসের বাজার মূল্য ১৫-২৫ হাজার টাকা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT