1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

খুলনা থেকে সাতক্ষীরা গামী মিনি ট্রাক, ড্রাম ট্রাক মুখোমুখি সংঘর্ষ ৫ গুরুতর আহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২০১ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি খুলনা।

খুলনায় ডুমুরিয়া কৈয়া বাজার সড়ক দুর্ঘটনায় ২ টি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। শনিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯ টা২০ মি, দিকে ডুমুরিয়া উপজেলার পূর্ব ঝিলেরডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ব্যক্তিরা হলেন যশোর জেলার কেশবপুর উপজেলার সন্যাসগাছা গ্রামের জাকির হোসেন (৩৫) কাশেমপুর গ্রামের অনিক (২০) খুলনা ডুমুরিয়া উপজেলার চুকনগর গ্রামের নুরুল ইসলাম (৩৪ ) রফিকুল (২০) একজন অজ্ঞতা নাম ঠিকানা পাওয়া যায়নি।
এদের মধ্যে ট্রাক চালক বাবুর অবস্থা খুব আশঙ্কাজনক। স্থানীয় ও ডুমুরিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় সকাল সাড়ে ৯ টার দিকে খুলনা ছেড়ে সাতক্ষীরাগামী ও সাতক্ষরা থেকে খুলনাগামী দুইটি ট্রাক ডুমুরিয়ার পূর্ব ঝিলেরডাঙ্গা এলকায় পৌছালে মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময়ে ট্রাকে থাকা হেলপার ও সহযোগীরা মারাত্মকভাবে আহত হয়। স্থানীয় ও ডুমুরিয়া ফায়ার স্টেশনের স্টেশনের ০১ টা ইউনিট আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে অ্যাম্বুলেন্সে চিকিৎসার জন্য দ্রুত প্রেরণ করে। তবে এদের মধ্যে ড্রাম ট্রাক চালক বাবুর অবস্থা আশঙ্কাজনক।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কনি মিয়া বলেন. সকাল সাড়ে ৯ টার দিকে ২ টি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়েছে। এ ঘটনা ৫ জন আহত হয়েছে। তবে কোন মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। আহতদের মধ্যে ড্রাম ট্রাক চালক বাবু অহত হয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT