1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে ডুমুরিয়া থানা এলাকা হতে গাঁজাসহ গ্রেপ্তার-১।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৮ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি ।

খুলনা জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) বিশেষ অভিযানে ডুমুরিয়া থানা এলাকা হতে ২০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ধৃত আসামীকে আজ মঙ্গলবার(১ফেব্রুয়ারী) জেল হাজতে পাঠানো হয়েছে।
জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি এসআই সৌরভ কুমার দাস সংগীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়া থানার বাদুরগাছা এলাকায় সোমবার দিবাগত রাত ৮ টার দিকে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ী ওই এলাকার ইয়াকুব শেখের ছেলে মোবারক হোসেন ওরফে কালু (৩০)এর কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে ডিবি অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত জানান,ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT