1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

খুলনার ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন ও বেগম রোকেয়া দিবস উদযাপন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ২০৭ বার পঠিত

সরদার বাদশা, নিজস্ব প্রতিনিধি ।

‘নারী নির্যাতন বন্ধ করি,কমলা রঙের বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে খুলনার ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা এবং সম্মান না প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার(৯ডিসেম্বর) সকালে র্যালি শেষে উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ।

সভায় অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,জেলা পরিষদ সদস্য শোভা রাণী হালদার।সভায় বক্তব্যদেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহামুদা সুলতানা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার,উপজেলা শিক্ষা কর্মকর্তা সিকদার আতিকুর রহমান জুয়েল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,ইউপি সদস্য ও তৃতীয় লিঙ্গের শাহিদা বিবি,প্লীড এর কর্মী অনিতা মিস্ত্রী, নুপুর মন্ডল ও ঋতু খাতুন প্রমূখ।

উপজেলা মহিলা বিষয়ক দপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্হা ব্র্যাক’র সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী ও প্লীড’র সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন শিক্ষক শফিকুল আলম।অনুষ্ঠান শেষে চলতি বছরে উপজেলা পর্যায়ে সেরা জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT