1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

খর্নিয়া হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান, সহযোগিতায় নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৮৪ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি খুলনা।

মহাসড়কে যানজট নিরসন, যত্রতত্র দূর্ঘটনা প্রতিরোধে ফিটনেস বিহীন গাড়ি, ও সরকারের নিষিদ্ধ ঘোষিত অটোরিক্স, ইজিবাইক এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন খর্নিয়া চুকনগর হাইওয়ে থানা পুলিশ। সহযোগিতায় ছিলেন জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার কর্মীবৃন্দ। আজ( ১৯শে জুন) রবিবার সকাল১১টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া হাসপাতাল মোড়, কালিবাড়ি, বাস স্ট্যান্ড , উপজেলা চত্বর সহ মহাসড়কের ফুটপাত দখল করে বিভিন্ন স্থানে অবৈধ ভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ, জরিমানা এবং মামলা দায়ের করেন খর্নিয়া হাইওয়ে থানা পুলিশ। স্থানীয়রা দীর্ঘদিন ধরে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচেছদে খর্নিয়া হাইওয় পুলিশ এবং নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখা’কে সাধুবাদ জানান।
খর্নিয়া হাইওয়ে থানার পরিদর্শক মেহেদী হাসান বলেন, মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ, ও দূর্ঘটনা প্রতিরোধে মহাসড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পরিকল্পনা গ্রহন করেছি। নিয়মিত ভাবে এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
এছাড়াও মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি এবং ফিটনেস বিহীন গাড়ি কোন ভাবেই মহাসড়কে চলতে দেওয়া হবেনা।
নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা সভাপতি খান মহিদুল ইসলাম বলেন সড়ক দুর্ঘটনা রোধে সড়কে শৃঙ্খলা ফেরাতে নিরাপদ সড়ক চাই সংগঠন দেশব্যাপী প্রতিনিয়ত জনসচেতনতা ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করছেন। সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের পাশে নিসচা কর্মী সব সময় থাকবে।
অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন খর্নিয়া হাইওয়ে ওসি মেহেদী হাসান,Asi শহিদুল ইসলাম, সঙ্গীয় ফোর্স আল মামুন, রকিবুল, ইমরান, মামুন, নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা সভাপতি খান মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, যুববিষয়ক সম্পাদক সাব্বির হোসেন বাপ্পি, কার্যকারী সদস্য গাজী সোহেল আহমেদ, আব্দুর রহমান ব্যাপারী, তাঁজিমুল ইসলাম সোহেল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT