1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন।

কয়রায় হরিণের মাংস সহ অবৈধ চিংড়ি মাছ আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৯৬ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

সুন্দরবন খুলনা রেঞ্জের অধীনস্থ খাশিটানা বনটহল ফাঁড়ীর ছেঁড়া ভারানী এলাকায় অভিযান চালিয়ে ৭০ কেজি বিষ দিয়ে মারা চিংড়ি মাছ ও খাশিটানা দােহারখাল এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ।
এ সময় ২ টি নৌকা আটক করা হয়। জানা গেছে, ১৩ জুন ভােরে খাশিটানা বন টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মােঃ জাহাঙ্গীর হােসেনের নেতৃত্বে পৃথক পৃথক অভিযানে এ সকল অবৈধ চিংড়ি মাছ সহ হরিণের মাংস আটক করা হয়।
অন্যদিকে একই দিন সকাল ৮ টায় কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মােঃ আখতারুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪নং কয়রা লঞ্চঘাট থেকে ১০ কেজি চিংড়ি মাছ আটক করা হয়েছে। আটককৃত চিংড়ি মাছ প্রকাশ্যে নিলামের মাধ্যম বিক্রি করা হয়েছে। এ ছাড়া হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইন মামলা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT