1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

কয়রায় সর্বাধিক ভােটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ-আল্ মাহমুদ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭০ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

কয়রা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এ বারের নির্বাচনে সর্বাধিক ভােটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মহারাজপুর ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল্যাহ আল্ মাহমুদ। তিনি কয়রা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক । আব্দুল্যাহ আল্ মাহমুদ ১৬০৩১ ভােট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধী সতন্ত্র প্রার্থী এম আনােয়ার হােসেন ঘােড়া প্রতিকে ভােট পেয়েছেন ১৯৯৫ ভোট। আলহাজ্ব আব্দুল্যাহ আল্ মাহমুদ ১৯৬৯ সালে ৭ ফেব্রয়ারী উপজেলার মহারাজপুর ইউনিয়নের দেয়াড়া গ্রামে জন্ম গ্রহণ করেন । তার পিতার নাম মরহুম বাবর আলী গাজী (বাবু গাজী)। ভাই বােনদের মধ্যে তিনি সকলের ছােট । তিনি বাংলাদেশ পুস্তক বাধাই সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি । এ ছাড়া কয়রায় তাকে দানবীর বলা হয়। কয়রার অসংখ্য মসজিদ , মাদ্রাসা , মন্দির, স্কুল, কলেজ ও এতিমখানায়ও তার সহযােগীতা রয়েছে । কয়রার সকল মানুষের ভালবাসায় সিক্ত হয়ে তিনি কয়রা সহ তার নিজ ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করবে এমনই প্রত্যাশা এ জনপদের মানুষের। তিনি তার মহারাজপুর ইউনিয়নের সকল মানুষের সহযােগীতা পেয়ে একটি মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যাক্ত করেন । তিনি সকলের দােয়া ও আশির্বাদ কামনা করেছেন।

 

কয়রা,খুলনা প্রতিনিধি

তারিখঃ- ২২/০৯/২১ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT