1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

কয়রায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবার ভস্মীভূত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ২৪২ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ২নংওয়ার্ডের বাসিন্দা শিবাংশু ঘরামীর বাড়িতে ভয়াবহ আগুন লাগে। বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে স্থানীয়রা জানান।
তার মধ্যে আগুনে পোড়া গন্ধে এই পরিবারের ব্যাথিত কন্ঠস্বরটাই যেন শুনতে হবে এমনই একটা পরিবেশ তৈরী হয়েছে। দিনের ছবিগুলো বেশি বেদনাদায়ক । নেই অসহায় পরিবারের বেঁচে থাকার স্বপ্ন। পরিবারের প্রধান বাবু শিবাংশু ঘরামী (শিবু) শারীরিক ভাবে অনেক আগে থেকেই অসুস্থ এক বছরও অতিবাহীত হয়নি, তার মেয়েটিকে বিবাহ দেওয়ার পর ধারদেনা মিটাতে পিতার রেখে যাওয়া সম্পদের থেকে ১ বিঘা জমি বিক্রি করতে হয়েছিলো।
স্ত্রী ও একটি নাবালক ছেলে সন্তানকে নিয়ে কোনরকম সংসার টা চলছিলো। তার নিজ স্ত্রীকেও অন্যের বাড়ীতে কাজ করতে হচ্ছিল এই অবস্থায় তার সংসার চলছিল। এমনই অবস্থার মধ্যে গত ১০তারিখ রাত আনুমানিক ১০ টার দিকে বৈদ্যুতিক দুর্ঘটনায়, পরিবারের সব কিছু পুড়ে ভস্মীভূত।
যদি অসহায় পরিবারের পাশে দাঁড়াতে চান তাহলে নিন্মে দেওয়া মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করুন শুনুন তাদের আত্মনাদ সকলকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানান এলাকাবাসী।
ক্ষয়ক্ষতির তালিকার হিবাবে জানা যায় ২ টা সোনার চেন, ২ টি সোনার আংটি (যা একটি পাওয়া গেছে), রুপার চেন ২টা, ও রুপার রকেট মিলে ১ ভরি রুপা। সৌরবিদ্যুৎ খাট টেবিল সহ সাংসরিক আসবাবপত্র শাড়ী কাপড়,কাঁথা-বালিশ সহ নগদ ক্যাশ টাকা ৬০০০/- এবং প্রয়োজনীয় জমির দলিল,আইডি কার্ড, বসবাসরত ঘর, রান্নাঘর, সবকিছু মিয়ে প্রায় ২,৩০,০০০/- টাকার সম্পদ সম্পূর্ন পুড়ে গেছে মহেশ্বরীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা শিবাংশু ঘরামী শিবুর।
সাহায্যের জন্য যোগাযোগ করুন ,শিবাংশু ঘরামী শিবু- ০১৪০৯০৪৭৬২৫।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ১১/০৩/২২ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT