1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক । কেশবপুরে (ওয়াইপিএজি)-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন। বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত । খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ বিনামূল্যে ভায়া (VIA) ক্যাম্প। কালীগঞ্জের বাহাদুরশাদী বনিকপাড়া ড্রেন নির্মাণে অনিয়মের নিউজ মিথ্যা ও ভিত্তিহীন মোঃ শওকত হোসেন সভাপতি প্রকল্প। কেশবপুরের বাঁশবাড়িয়া মাঃ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা। শ্যামনগরে আশি কেজি নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধব্বংস। কেশবপুরে “ভোরের আলো” সামাজিক সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। কয়রায় কারিতাসের উপজেলা পর্যায়ে ত্রৈ-মাসিক সমন্বয় সভা ।

কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৮ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ 

খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পীর উদ্যোগে ও বিএনএসবি চক্ষু হাসপাতাল শিরোমনি এবং ফ্রেড হলোস ফাউন্ডেশনের বাস্তবায়নে কয়রায় বিনামূল্যে চক্ষুপরিক্ষা ও ছানি অপারেশন চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

১২ আগস্ট বুধবার সকাল ১০ টায় এই চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অবহেলিত জনপদ কয়রার মানুষের একটু স্বস্তি দিতে এই চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে করে গরীব অসহায় মানুষ উপকৃত হবে। তাদেরকে বিনামূল্যে ঔষধও প্রদান করা হবে। শুধু চক্ষু চিকিৎসা নয়, এই আয়োজনের মাধ্যমে ছানি রোগী বাছাই করে তাদেরকে বিনামূল্যে অপারেশন করারও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন,  আমি আপনাদের ছেড়ে যাবোনা। এই চক্ষু চিকিৎসা ক্যাম্পে শত শত গরীব অসহায় মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। দিন ব্যাপী চক্ষু চিকিৎসা শেষে বাছাইকৃত দরিদ্র ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা গ্রহণ করা হয়।  বিএনপির মাধ্যমে কয়রার উন্নয়ন হবে। এ জন্য কয়রার যে কোন প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। এ সময় তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।

খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় আরো
বক্তব্য রাখেন, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ শামীম কবির, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, খুলনা জেলা যুবদল নেতা আয়ুব মোল্যা, খুলনা জেলা জাসাসের আহবায়ক শহিদুল ইসলাম, কয়রার বিএনপি নেতা জিএম মাওলা বকস, সরদার মতিয়ার রহমান, আঃ সামাদ, প্রভাষক আবুল কালাম আজাদ, মাওলানা গোলাম মোস্তফা, হাবিবুর রহমান, শেখ সালাউদ্দিন লিটন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শরিফুল আলম, সদস্য সচিব মোহতাসিম বিল্যাহ, ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ,মেহেদী হাসান সবুজ প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT