1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

কয়রায় বাস দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ২৪২ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
খুলনার কয়রায় সড়ক দুর্ঘটনায় রমজান আলী (১৪) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে উপজেলার বামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
মঙ্গলবার বিকাল ৩ টার দিকে উপজেলার বামিয়া সরদারবাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান আলী বামিয়া গ্রামের কিনু সরদারের পুত্র। দুর্ঘটনার পরেই বাসের ড্রাইভার সহ অন্যরা পালিয়ে যায়।

বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত হওয়ার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটিতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে কয়রা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম) নিজেই উপস্থিত হয়ে পানি দিয়ে বাসে আগুন নিভানোর কাজ করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রমজান আলী সাইকেলে করে বিদ্যালয় থেকে বাড়ী যাচ্ছিল। যাওয়ার পথে বামিয়া সরদারবাড়ী মোড় এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা পাইকাগাছাগামী একটি বাস সজোরে তাকে ধাক্কা দেয়। এতে সে সাইকেল থেকে সড়ক ছিটকে পড়ে। এরপর বাসের সামনের চাকা তার মাথার উপরে উঠে যায়। ঘটনাস্থলে সে মারা যায়।

কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা বলেন, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষিণকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে রাখে। বাসের আগুন নিভানোর পর বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসও ঘটনাস্থল পরিদর্শন করেন।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ১৪/০৬/২২ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT