1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

কয়রায় বাসা ভাড়ার নামে চলছে দেহ ব্যাবসা তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে আটকে রেখে হত্যার হুমকি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩৬০ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, করা, খুলনাঃ

খুলনার কয়রা উপজেলার আমাদী গ্রামের জনাব আলী গাজী(৬০) ও তার পুত্র বাবু গাজী(২৮) দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা ও বাসা ভাড়ার আড়ালে রমরমা দেহ ব্যবসা করে আসছিলো। গত বুধবার রাতে স্থানীয়রা হাতে নাতে দেহ ব্যবসায়ী এক মহিলা ও পুরুষকে ধরে ফেলে এ বিষয়ে স্থানীয় সাংবাদিকরা বাড়ির মালিকের কাছে জানতে চাইলে তিনি সকালে জেনে বুঝে বলবেন বলে জানান।
বৃহস্পতিবার সকালে গণমাধ্যম ও মানবাধিকারকর্মী গাজী নজরুল ইসলামকে মিথ্যা কথা বলে ডেকে নিয়ে তাদের দোকানে নিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য হুমকি দেন। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় দোকানের মধ্যে আটকে রেখে গালিগালাজ ও ভবিষ্যতে তাদের কাজে বাধা দিলে হত্যা করার হুমকি দেন। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানতে পেরে তাকে উদ্ধার করেন।

এ বিষয়ে সাংবাদিক ও মানবাধিকার কর্মী গাজী নজরুল ইসলাম বলেন, আমি সকালে আমার অফিস চলাকালীন অভিযুক্ত জনাব আলী গাজী স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ সরদার ডেকেছে বলে ডেকে আমাকে নিয়ে যায়।
ইউপি সদস্য আজিজ সরদারের অফিস বন্ধ থাকায় জনাব আলী গাজী আমাকে তার নিজস্ব চায়ের দোকানে নিয়ে যায়।
পরবর্তীতে দোকানের দরজা বন্ধ করে আমাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে মাদক চোরাকারবারী ও দেহ ব্যবসায়ী জনাব আলী গাজী ও তার পুত্র বাবু গাজী।
এ সময়ে আরও বলেন ভবিষতে আমাদের কাজে বাধা দিলে প্রাণে মেরে ফেলবো। দোকানের ভিতর অবস্থানকারী আবুল বাশার (৪৮), সিরাজুল ইসলাম(৩৪), আকরাম সরদার(৩০) ও জহুরুল গাজী (৩২), আমাকে মারতে উদ্দত হয়।
তাৎক্ষনিক ১নং আমাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল জানতে পেরে ইউপি সদস্য আজিজ সরদার কে পাঠিয়ে আমাকে উদ্ধার করে।

এ ব্যাপারে জানতে চাইলে ১নং আমাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল মুঠোফোনে বলেন, তিনি খুলনাতে থাকায় ফোনে খবর টা পেয়ে তাৎক্ষনিকই স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে সাংবাদিক কে উদ্ধার করি।
ইউপি সদস্য আজিজ সরদার বলেন তারা আমার নাম করে মিথ্যা ভাবে ডেকে নিয়ে আটকে রাখে সাংবাদিক নজরুল গাজীকে। চেয়ারম্যান সাহেবের মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার করি।

নাম প্রকাশ না করা শর্তে একাধিক প্রতাক্ষদর্শী জানান, দীর্ঘদিন ধরে জনাব গাজী ও তার ছেলে চায়ের দোকানে ও বাড়িতে গাজা, ইয়াবার ব্যবসা করে এবং বিভিন্ন সময় বিভিন্ন মহিলাদেরকে বাসা ভাড়া দেয়। এখন জানতে পারছি বাসা ভাড়ার নাম করে রমরমা দেহ ব্যবসায় মেতে উঠেছে। গতকাল রাতে স্থানীয় মানুষ বহিরাগত এক পুরুষ ও ভাড়াটিয়া মহিলাকে হাতেনাতে আটক করে।
সেই ঘটনার সূত্র ধরে সকালে ডেকে নিয়ে সাংবাদিক গাজী নজরুল ইসলামকে আটকে রেখে নির্যাতন করে। ইতি পুর্বে তাদের নামে থানায় চোরাচালানকারী ও মাদক মামলাও রয়েছে বলে জানান।

এ বিষয়ে কয়রা থানার নবাগত অফিসার ইনচার্জ এবিএম.এস দোহা জানান এব্যাপারে একটি অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্তকরে ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT