1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

কয়রায় নদী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিমুলক কর্মশালা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ২১১ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
নদ-নদী দখল, দূষণ এবং অন্যান্য অপব্যবহার ও নদী রক্ষা শীর্ষক এক কর্মশালা ৩০ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ৪৮ নদী সমিক্ষা প্রকল্প জাতীয় নদী রক্ষা কমিশন এর উদ্যোগে উপজেলা নদী রক্ষা কমিশনের সহযোগীতায় এ কর্মশালায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি সহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের প্রকল্প পরিচালক যুগ্ম সচিব ইকরামুল হক। বিশেষ অতিথি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের প্রোগ্রাম অফিসার এ আর,এম
খালেকুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা, সহকারী কমিশনার (ভুমি) এম সাইফুল্লাহ ও কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন। শিক্ষক বরুন কুমার বৈরাগীর
পরিচালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান, সিনিয়র মৎস্য অফিসার মোঃ আমিনুল হক, উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান
আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, আলহাজ্ব গাজী আব্দুস ছামাদ, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব এ্যাডঃ কেরামত আলী, ডেপুটি কমান্ডার আঃ রহমান সানা, অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মন্ডল, প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল, এস এম খায়রুল আলম, সাংবাদিক আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, মোঃ রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান, এনজিও প্রতিনিধি মনতোষ বসু, সরোয়ার আলম প্রমুখ। কর্মশালায় কয়রায় নদী রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ পেশ করা হয়।

কয়রা, খুলনা প্রতিনিধি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT