1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

কয়রায় এনসিটিএফ শিশুদের সমন্বয়ে প্রশিক্ষণ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ২৫৭ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
দাতা সহযোগী সংস্থা সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডা এর অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহযোগীতায় ওয়াই মুভ্স প্রকল্পের আওতায় দক্ষিণ পশ্চিমাঞ্চলে কর্মরত মানবাধিকার সংগঠন পরিত্রাণ ও ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) কয়রা উপজেলা শাখার সদস্যদের অংশ গ্রহণে শিশু অধিকার, জেন্ডার, নেতৃত্ব, এ্যাডভোকেসী, সুরক্ষামুলক আচরণ এবং প্রজননন স্বাস্থ্যের উপর রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

২৯ ও ৩০ জানুয়ারী কয়রা উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণে ন্যশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) কয়রা উপজেলা শাখার সদস্যদের সাথে এনসিটিএফ কি, কেন, কার্যাবলী,
নেতা, নেতৃত্ব, একজন আদর্শ নেতার গুনাবলী, শিশু অধিকার, শিশু অধিকারের অনুচ্ছেদ, জাতিসংঘ শিশু অধিকার সনদ, এ্যাডভোকেসী, এডভোকেসীর
ধাপসমুহ, প্রজনন স্বাস্থ্য বলতে কি বোঝায়, প্রজনন সাস্থ্যের প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং উপাদান, সুরক্ষামুলক আচরণ সম্পর্কে আলোচনা করা হয়।
রিফ্রেশার্স প্রশিক্ষণ পরিচালনা করেন পরিত্রাণ ওয়াই মুভ্স প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ আলাউদ্দিন সরদার ও স্বেচ্ছাসেবক মিলন মুন্ডা। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্স্ট্রাকটর নাজমুল হুদা, কয়রা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াসাদ আলী, পরিত্রাণ প্রধান কাযার্লয়ের হিসাব রক্ষক স্নেহলতা মল্লিক, প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাস প্রমুখ।

প্রশিক্ষণে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) কয়রা উপজেলা শাখার কার্যনির্বাহী পরিষদ সহ সাধারন সদস্যদের মধ্যে ২০ জন অংশগ্রহন করে।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ৩০/০১/২২ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT