1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা। চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান। বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা । বেনাপোলে ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার। ভেড়ামারায় প্রাইভেট হাসপাতালে মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার। সাংবাদিক আরিফুর রহমানের ভাইয়ের মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক। ​রাজৈরে কুমার নদের ভাঙনে দিশেহারা মোঃ সুজন হোসেন বসতভিটা বিলীন। কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত। খুলনা নতুন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকারকালে ৩জেলে সহ নৌকা আটক ।

কয়রায় এক রাতের অভিযানে ১শ ৭০ কেজি চিংড়ি মাছ সহ ৩ নৌকা আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২২৩ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
সুন্দরবনের খালে ও নদীতে কীটনাশক দিয়ে মাছ শিকার প্রতিরােধে বন বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠাের নিরাপত্তা। প্রতিনিয়ত আটক করা হচ্ছে অবৈধ চিংড়ি মাছ সহ নৌকা কীটনাশক, মাছ ধরার বিভিন্ন জাল সহ বরফ।
৪ জুলাই রাত ২ টার দিকে কাশিয়াবাদ স্টেশনের অধিনস্থ শাকবাড়ীয়া বন টহল ফাঁড়ীর টানাভারানী এলাকায় অভিযান চালিয়ে ১শ ৭০ কেজি চিংড়ি মাছ সহ ১ টি নৌকা আটক করে শাকবাড়ীয়া বন টহল ফাঁড়ীর স্টাফরা। একই দিন রাত সাড়ে ১২ টার দিকে বজবজা টহল ফাঁড়ীর স্টাফরা অভিযান চালিয়ে ১ টি নৌকা নিষিদ্ধ ভেশাল জাল, বরফ অবৈধ ক্ষতিকর কীটনাশক আটক করে। অন্যদিকে খাশিটানা টহল ফাঁড়ীর স্টাফরা একই রাতে ১ টার দিকে অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় বিষ সহ ১ টি নৌকা বরফ সহ অন্যান্য মালামালা আটক করে।

এ ব্যাপারে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ডঃ আবু নাসের মােহসেন হােসেন বলেন, সুন্দরবনের সব ধরনের বনজ সম্পদ আহরণ ও পর্যটক তিন মাস বন্ধ রয়েছে। তদুপরি দুস্কৃতিকারীরা সুযােগ পেলেই বনে প্রবেশ করে বনজ সম্পদ অবৈধভাবে আহরণের চেষ্টা করেন। এগুলাে প্রতিহত করতে সুন্দরবনে নিয়মিত টহল কার্যক্রম চলমান রাখা হয়েছে। গেল জুনে রেঞ্জ ভিত্তিক অবৈধ উদ্ধার করা বনজ সম্পদ, আটককৃতদের নামে মামলা ও প্রয়ােজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩৯ টি মামলার বিপরীতে ৪৭ জন আসামীর নামে মামলা করা হয়েছে।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ০৪/০৭/২২ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT