1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

কয়রায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৩৪৩ বার পঠিত

কয়রা প্রতিনিধি।
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ মাহমুদ তার সচিবের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার সন্ধ্যায় উপজেলা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, টাকা ছাড়া সচিব কোন কাজ করতে চায় না। ইউনিয়নের সাধারন মানুষ সচিবের স্বেচ্ছাচারিতার কারনে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ব্যাপারে প্রাথমিকভাবে সচিবকে সতর্ক করা হলেও তিনি তার অনিয়ম চালিয়ে যেতে থাকে। এ অব্স্থায় সোমবার মনিরুল ইসলাম নামে একজন শারীরিক প্রতিবন্ধী জন্মনিবন্ধনের কাজে ইউনিয়ন পরিষদে আসেন। তিনি সকাল থেকে অপেক্ষা করেও সেবা পাননি। সন্ধ্যায় তিনি চেয়ারম্যানের কাছে গেলে চেয়ারম্যান সচিবকে ডেকে ঘটনা জানতে চান। এ সময় সচিব চেয়ারম্যানের সংগে উত্তেজিত হয়ে কথা বলেন। এক পর্যায়ে উভয়ে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন। পরে উপজেলা নির্বাহী কর্মকতার হস্তক্ষেপে বিষয়টি সেখানেই নিষ্পত্তি হয়।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এ ঘটনাটি ভিন্নখাতে নিতে এবং তার সুনাম ক্ষুন্ন করতে একটি পক্ষ সচিবকে চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলে। তাকে হাসপাতালে ভর্তি করে অপপ্রচারে লিপ্ত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউপি সদস্যসহ ইউনিয়নের সাধারণ মানুষ।

তারিখঃ- ২২/০৩/২২ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT