1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ।

কয়রায় আইসিডি প্রতিষ্ঠাতা আশিকুজ্জামানকে সম্বর্ধনা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ১৮৮ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,খুলনাঃ
আইসিডি প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান নেপালের রাজধানী কাঠমণ্ডুতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২১- এ ভূষিত হওয়ায় তাকে সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি “মুণ্ডাবন্ধু” উপাধীতে ভূষিত করা হয়েছে।
১০ ডিসেম্বর সকাল ৯ টায় কপোতাক্ষ কলেজের সম্মেলন কক্ষে উপজেলা সাইক্লিং গ্রুপ এ অনুষ্ঠানের আয়োজন করে। কয়রা সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান এস এম বাহারুল ইসলামের সভাপতিত্বে সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেডিস ক্লাবের প্রতিষ্ঠাতা ও উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী বিপাশা বিশ্বাস, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মণ্ডল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম ,প্রধন শিক্ষক সুজিত কুমার রায়।

সম্বর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান আশিক।

প্রধান শিক্ষক এস এম নুরুল আমিন নাহিনের পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাইক্লিং গ্রুপের সভাপতি প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা।

আরো বক্তব্য রাখেন শিক্ষক মোঃ ইউনুস আলী, বরুন কুমার বৈরাগী, রাশিদা খাতুন, স্বেচ্ছসেবি সংগঠনের নিরাপদ মুণ্ডা, নাইমুল হুদা রনি, আবদুর রব, রুবেল আহমেদ, আইসিডির মুজাহিদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছসেবি সংগঠনের সদস্য সহ পেশাজীবি সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য কয়রার বাঘ বিধবা ও আদিবাসী মুণ্ডাদের ভাগ্যোন্নয়নে বিশেষ অবদান রাখায় সম্প্রতি নেপালের কাঠমুণ্ডুতে আয়োজিত গ্লোবাল ইয়ুথ লিডারশীপ সামিটে আইসিডি প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান আশিককে গ্লোবাল ইয়ুথ আ্যওয়ার্ড ২০২১- এ ভূষিত করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT