1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ বানিয়াচং সড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত।। কেশবপুরের থেকে জিপিএ ৪ পেয়েছে লাভিবা আক্তার জিম। মণিরামপুরের কৃষক-গৃহিনীর কন্যা রুপা শিক্ষক হতে চাই। কয়রার শাহানা ফেরদৌসী পেয়েছে গোল্ডেন প্লাস পেয়েছে  ভবিষ্যতে ডাক্তার হতে চায় । মণিরামপুরের ফারদিন শাহরিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। কেশবপুরে খাদ্য সংকটে ঐতিহ্যবাহী বিরল প্রজাতির কালোমুখো হনুমান। খুলনা মহানগরীতে নারী গুলিবিদ্ধ। তালায় আলাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি  শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠিত । বিলাইছড়িতে জিপিএ  ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %। ডুমুরিয়ায় ব্র্যাকের আয়োজনে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত।

কয়রার শাহানা ফেরদৌসী পেয়েছে গোল্ডেন প্লাস পেয়েছে  ভবিষ্যতে ডাক্তার হতে চায় ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২২ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

 ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস,এস,সি) পরীক্ষায় কয়রা শাকবাড়ীয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শাহানা ফেরদৌসী হিয়া গোল্ডেন প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে। 

১০ আগসট সকাল ১০টায় সারা দেশে একযোগে ২০২৬ সালের এস,এস,সি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে তার কাঙ্খিত ফল জানতে পেরে সে খুশিতে আবেগাপ্লুত হয়ে পড়ে। হিয়া উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের বতুলবাজার গ্রামের বাসিন্দা ঢালী গিয়াস উদ্দীন ও স্বাস্থ্য বিভাগের সিএইচসিপি উম্মেহানীর এক মাত্র কন্যা। শাহানা ফেরদৌসী ভবিষ্যতে একজন ডাক্তার হয়ে অসহায় মানুষের সেবা করতে চায়। এ জন্য সে সকলের কাছে দোয়া প্রার্থী। 

কয়রা শাকবাড়ীয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এস,এম আবু বকর সিদ্দিকী বলেন, শাহানা ফেরদৌসী বরাবরই ভাল শিক্ষার্থী ছিল। তার স্বভাব চরিত্র খুবই ভাল। সে বিদ্যালয়ের ভাবমুর্তি উজ্জ্বল করেছে। আমি তার সফলতার জন্য পিতা মাতা সহ বিদ্যালয়ের সকল শিক্ষকদের ধন্যবাদ জানাই।

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ১০/০৮/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT